স্যামসাং তাদের গ্ৰাহকদের খুশি করার জন্য তাদের অন্যতম জনপ্রিয় 6,000 এমএএইচ ব্যাটারীযুক্ত Samsung Galaxy M21 এর দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে এবং ইতিমধ্যে অফলাইন মার্কেটে কার্যকর হয়ে গেছে। ভারতের মার্কেটে Samsung Galaxy M21 ফোনটি 4 জিবি ও 6 জিবি র্যামযুক্ত দুটি ভেরিয়েন্টে সেল করা হয় এবং উভয় ভেরিয়েন্টের দাম 500 টাকা করে কমানো হয়েছে।
আরও পড়ুন: Jio 5G phone এর দাম হবে 2,500 টাকার আশেপাশে, আবার বদলে যাবে ভারতের মোবাইল ইন্ডাস্ট্রি
নতুন দাম
Samsung Galaxy M21 এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এতদিন 14,499 টাকা দামে সেল করা হতো। এখন রিটেইল স্টোরে এই ফোনটি 13,999 টাকা দামে সেল করা হবে। একইভাবে অফলাইন মার্কেটে ফোনটির 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 16,499 টাকা ছিল যা এখন 15,999 টাকা হয়ে গেছে। জানিয়ে রাখি অনলাইন প্ল্যাটফর্মে Samsung Galaxy M21 এর 4 জিবি র্যাম ভেরিয়েন্ট 12,499 টাকা এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্ট 14,999 টাকা দামে সেল করা হয়।
Samsung Galaxy M21
কোম্পানির এই ফোনটি ‘ইউ’ শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকে সিম স্লট অবস্থিত। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে একদিকে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং অন্যদিকে ফ্ল্যাশ লাইটের সঙ্গে ক্যামেরা ডিটেইলস লেখা আছে। ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর ওভাল শেপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল ও 3.5 এমএম অডিও জ্যাক আছে।
আরও পড়ুন: 2 নভেম্বর লঞ্চ হবে ‘মেড ইন ইন্ডিয়া’ Micromax In সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার
Samsung Galaxy M21 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে স্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M21 এ এক্সিনস 9611 দেওয়া হয়েছে এবং গ্ৰাফিক্সের জন্য এতে মালী জি72 জিপিইউ আছে।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M21 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M21 এ 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
