6000mAh ব‍্যাটারি, 20MP সেলফি ও 64MP রেয়ার ক‍্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy M32, দাম শুরু মাত্র 14,999 টাকা থেকে

স‍্যামসাং ভারতে তাদের স্মার্টফোন সেগমেন্টের পরিধি আরও বিস্তার করে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M32 নামে এই ফোনটি পেশ করা হয়েছে। 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, 64 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 6,000 এম‌এএইচের ব‍্যাটারিযুক্ত এই ফোনটি মাত্র 14,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে যা আগামী অনলাইন শপিং সাইট আমাজন ইন্ডিয়ার পাশাপাশি স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

Samsung Galaxy M32 এর ক‍্যামেরা

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy M32 ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy M32 এর স্পেসিফিকেশন

ভারতে Samsung Galaxy M32 ফোনটি 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন সুপার এমোলেড ডিসপ্লে প‍্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির ডিসপ্লে তিন দিক থেকে সম্পূর্ণ বেজল লেস এবং নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। Samsung Galaxy M32 এর ডিসপ্লে 800 নিটস পীক ব্রাইটনেস দিতে সক্ষম ও সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআই এর লেয়ারিঙের সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M32 তে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট যোগ করা হয়েছে। এছাড়া উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালি জি52 জিপিইউ আছে। ভারতের মার্কেটে ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরিযুক্ত দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে উভয় ভেরিয়েন্টের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

Samsung Galaxy M32 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। উল্লেখ্য ফোনের বক্সে 15 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে।

Samsung Galaxy M32 এর দাম

কোম্পানি তাদের Samsung Galaxy M32 ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ যোগ করেছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। এক‌ইভাবে ফোনটির আরেকটি ভেরিয়েন্ট 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতের মার্কেটে ফোনটি ব্ল‍্যাক ও লাইট ব্লু কালার ভেরিয়েন্টে আমাজন ইন্ডিয়ার পাশাপাশি স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট ও রিটেইল স্টোরে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here