Samsung সম্পর্কে কানাঘুষো শোনা যাচ্ছে যে কোম্পানি তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের নতুন ফোন নিয়ে কাজ করছে যা Samsung Galaxy M42 নামে টেক মঞ্চে পেশ করা হবে। স্যামসাঙের পক্ষ থেকে এতদিন গ্যালাক্সি এম3…, গ্যালাক্সি এম5… নামযুক্ত স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, কিন্তু এই প্রথম কোম্পানি গ্যালাক্সি এম4… নামসহ কোনো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স্যামসাং এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy M42 এর ব্যাপারে কোনো তথ্য জানায়নি কিন্তু এই ফোনটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। লিস্টিং থেকে জানা গেছে Samsung Galaxy M42 তে 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
Samsung Galaxy M42 ফোনটি 3C সার্টিফিকেশন সাইট ও DEKRA সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। উভয় ওয়েবসাইটে ফোনটি EM-BM425ABY ব্যাটারী মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। লিস্টিঙের ফোনটিতে দেওয়া ব্যাটারীর রেটেড ক্যাপাসিটি 5,830 এমএএইচ বলা হয়েছে যার চার্জিং লিমিট ভোল্টেজ 4.43 ভোল্ট। এই সার্টিফিকেশন সামনে আসার পর স্পষ্ট মনে করা হচ্ছে Samsung Galaxy M42 ফোনটি 6,000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে মার্কেটে পেশ করা হবে।
Samsung Galaxy M42 ফোনটি সম্পর্কে অন্যান্য রিপোর্টে বলা হয়েছিল এই ফোনটি SM-M425F মডেল নাম্বারসহ মার্কেটে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M42 তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। লিক দেখে মনে করা হচ্ছে স্যামসাং তাদের এই আগামী স্মার্টফোনটি মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করবে। Samsung Galaxy M42 ফোনটি কবে পেশ করা হতে পারে সেবিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।
Samsung Galaxy M51
স্যামসাঙের কিছু দিন আগে লঞ্চ করা Samsung Galaxy M51 ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 চিপসেট দেওয়া হয়েছে। মার্কেটে Samsung Galaxy M51 ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 24,999 টাকা এবং 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 26,999 টাকা দামে সেল করা হয়।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy M51 এ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy M51 এ পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000 এমএএইচের ব্যাটারী আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










