Home খবর 2,000 টাকা বেড়ে গেছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

2,000 টাকা বেড়ে গেছে Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

Samsung আরও একবার ভারতের বাজারে তাদের দুটি 5G স্মার্টফোন Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। উভয় ফোনের সবকটি মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে ফোনগুলির প্রাথমিক দাম 37,999 টাকা হয়ে গেছে। গোটা দেশে এই ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এই দাম আপডেট করে দেওয়া হয়েছে। তবে শপিং সাইট ফ্লিপকার্ট ও আমাজনে ফোনগুলি ডিসকাউন্ট সহ কম দামে বিক্রি করা হচ্ছে। তাই যারা এখন এই দুটির মধ্যে কোনো একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের আগে সমস্ত প্ল্যাটফর্মে দাম তুলনা করে দেখা উচিৎ। চলুন জেনে নেওয়া যাক ফোনদুটির নতুন দাম সম্পর্কে।

Samsung Galaxy M47 এবং Galaxy F70 Pro ফোনের নতুন দাম

Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনদুটি তিনটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। উভয় ফোনের সব মডেলের দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে। এই ফোনগুলির নতুন দাম নিচে জানানো হল:

Samsung Galaxy M47 5G ফোনের দাম

Samsung Galaxy F70 Pro 5G ফোনের দাম

এই খবর লেখার সময় আমাজন ও ফ্লিপকার্টে ফোনদুটি ডিসকাউন্ট সহ প্রায় 26,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হচ্ছিল। ফেস্টিভ সেল বা অন্যান্য অফার সহ এই দাম এতটা কম হতে পারে। তবে অনলাইন দাম ও অফারের পরিবর্তন হতে পারে।

Samsung Galaxy M47 এবং F70 Pro ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G উভয় ফোনে প্রায় কাছাকাছি স্পেসিফিকেশন রয়েছে। এই দুটি ফোনেই 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য উভয় ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। এই দুটি ফোনই 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য ফোনগুলিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। দুটি ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপেই 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য উভয় স্মার্টফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Galaxy M47 5G এবং Galaxy F70 Pro 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনেই সাধারণ ব্যাবহারে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে।

কেন বেড়েছে Samsung স্মার্টফোনের দাম?

Samsung এর পক্ষ থেকে অফিসিয়ালি তাদের Galaxy M47 5G ও Galaxy F70 Pro 5G ফোনের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে মেমরি কম্পোনেন্টের ক্রমবর্ধমান দামকেই এই প্রাইস হাইকের কারণ হিসাবে দায়ী করা হচ্ছে।