Samsung এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 29 জুন ভারতের বাজারে Samsung Galaxy M47 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে Amazon এর মাইক্রোসাইটও আপডেট করা হয়েছে। এই মাইক্রসাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেটের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। এই মিড-রেঞ্জ সেগমেন্টের স্মার্টফোনটিতে শক্তিশালী ডিসপ্লে, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং গেমিং ফিচার সম্পর্কেও জানা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M47 5G স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy M47 5G ফোনের লঞ্চ ডেট
29 জুন ভারতের বাজারে Samsung Galaxy M47 5G ফোনটি পেশ করা হবে। কোম্পানি Amazon এর মাইক্রো সাইটের মাধ্যমে এই বিষয়ে কনফার্ম জানিয়েছে। লঞ্চের আগেই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। তাই Samsung এর আপকামিং ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
Samsung Galaxy M47 5G ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy M47 5G ফোনে Snapdragon প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে এতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ থাকবে। কোম্পানি এখনও পর্যন্ত আপকামিং ফোনের চিপসেটের নাম জানায়নি, তবে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে গেমিং, মাল্টিটাস্কিং এবং দীর্ঘমেয়াদী পারফরমেন্স পাওয়া যাবে।
Samsung Galaxy M47 5G ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার যোগ করা হবে, এর ফলে গেমিং বা হেভি প্রসেসিঙের সময় ফোনটি চার্জ করা হলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যাবে। ফলে কম হিট হয় এবং অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি।
Samsung Galaxy M47 5G ফোনে 6.7-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকবে। একইসঙ্গে ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে Corning Gorilla Glass Victus+ যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বাইরের তীব্র রোঁদেও সুন্দর ভিজিবিলিটি এবং স্মুথ স্ক্রলিং ও গেমিং উপভোগ করা যায়।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M47 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এতে Optical Image Stabilization (OIS) সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনে 5MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর যোগ করা হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। Samsung এর বক্তব্য অনুযায়ী ফোনের ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
Samsung Galaxy M47 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট পলিসি হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 6 জেনারেশন Android OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
কালার অপশন
Samsung Galaxy M47 5G ফোনটি Rogue Red এবং Blaze Blue কালার অপশনে লঞ্চ করা হবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম শেয়ার করা হয়নি, তবে সম্ভবত ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে পেশ করা হতে পারে। এই স্মার্টফোনটি Xiaomi, Redmi, realme এবং OnePlus এর মতো ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা মিড রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্তফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Samsung Galaxy M47 5G ফোনটি দারুণ অপশন হতে পারে। 29 জুন অর্থাৎ লঞ্চের দিন আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
