Samsung ভারতের বাজারে তাদের M-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই নতুন ফোনটি Samsung Galaxy M47 5G নামে পেশ করা হয়েছে। এই ফোনটিতে বড় ব্যাটারি, সুন্দর ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং দীর্ঘ সময় পর্যন্ত সফটওয়্যার আপডেট দেওয়া হয়েছে। এই ফোনে 6.7-ইঞ্চির 120Hz Super AMOLED ডিসপ্লে, Snapdragon 6 Gen 3 প্রসেসর, 6000mAh ব্যাটারি এবং 50MP OIS ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy M47 5G ফোনের দাম এবং সেল
ভারতের বাজারে Samsung Galaxy M47 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কুপন অফার সহ এই ফোনটির স্টার্টিং প্রাইস পড়বে মাত্র 22,999 টাকা। আগামী 4 জুলাই থেকে শপিং সাইট Amazon, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটি Rogue Red এবং Blaze Blue কালার অপশনে পেশ করা হয়েছে।
Samsung Galaxy M47 5G ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy M47 5G ফোনে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 120Hz রিফ্রেশ রেটের দৌলতে এই ফোনে স্মুথ স্ক্রলিং, সুন্দর গেমিং এবং দারুণ ভিডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus+ কোটিং যোগ করা হয়েছে। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার মাধ্যমে এতে ডিউরেবিলিটি পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy M47 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে মাল্টি টাস্কিং, হাই গ্ৰাফিক্স গেমিং এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। গেমারদের জন্য এতে বিশেষ বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে হেভি প্রসেসিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার যায়। এই ফিচারের দৌলতে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়।
Samsung Galaxy M47 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP HDR ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M47 5G ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Knox Security, Private Album, Malicious Web Access Alert এবং Samsung Wallet (Tap & Pay) এর মতো বিভিন্ন সিকিউরিটি ও প্রোডাক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে।
Samsung Galaxy M47 5G ফোনে কোম্পানির পক্ষ থেকে Object Eraser, Edit Suggestion ও My Filter এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। এইসব ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের ছবি এডিট করতে এবং সেগুলি সুন্দর করে তুলতে পারবে।
এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। Samsung Galaxy M47 5G ফোনে Now Bar, হোম স্ক্রিন কাস্টোমাইজেশন এবং বেশ কিছু নতুন সফটওয়্যার ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
যেসব ইউজাররা স্যামসং ব্র্যান্ডের 6000mAh ব্যাটারি, 120Hz Super AMOLED ডিসপ্লে, Snapdragon 6 Gen 3 প্রসেসর, OIS ক্যামেরা এবং 6 বছরের ওএস ও সিকিউরিটি আপডেট সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Samsung Galaxy M47 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটির বিকল্প হিসাবে OnePlus, realme, Redmi ব্র্যান্ডের বিভিন্ন মিড রেঞ্জ স্মার্টফোন উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।