যেসব ইউজাররা স্যামসাঙ এর নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, কোম্পানি তাদের জন্য এম-সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটি আমাজনে সেল করা হবে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি এবং 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 5000mAh ব্যাটারি, সুপার এমোলেড ডিসপ্লে মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির বিশেষত্ব হল এর ব্যাক প্যানেলে টেক্সচার প্যাটার্ন লুক রয়েছে। এই ডিজাইন সাধারণত দেখা যায় না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M55s 5G ফোনটির ফিচার এবং দাম সম্পর্কে।
Samsung Galaxy M55s 5G এর দাম এবং সেল
- কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম মাত্র 17,999 টাকা রাখা হয়েছে। এই দামের সঙ্গে ব্যাঙ্ক অফার দেওয়া হবে।
- আগামী 26 সেপ্টেম্বর থেকে এই ফোনটি শপিং সাইট আমাজন, কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
Samsung Galaxy M55s 5G এর ডিজাইন
Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটিতে স্টাইলিশ ফিউশন ডিজাইন রয়েছে। এই ফোনটি অত্যন্ত পাতলা ও হাল্কা এবং এটি মাত্র 7.8 মিমি। নিচে দেওয়া ইমেজে দেখা গেছে ফোনটির প্লাস্টিক দিয়ে তৈরি ব্যাক প্যানেল টেক্সচারাল প্যাটার্ন লুক রয়েছে। ফোনটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল নচ সহ ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। আবার ফোনটিতে কোরাল গ্রিন এবং থান্ডার ব্ল্যাক এর মতো দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।
Samsung Galaxy M55s এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy M55s 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED + ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে দুর্দান্ত কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। এর ফলে ইমারসিভ ভিউইং উপভোগ করা যাবে। এছাড়া ফোনটিতে ভিশন বুস্টার ফিচার রয়েছে। এর মাধ্যমে ইউজাররা তীব্র রোদের মধ্যেও তাদের পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারবেন।
প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে। এই চিপসেটের সাহায্যে হেভি অপশনের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: Samsung Galaxy M55s 5G ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া 8GB ভার্চুয়াল RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M55s ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এলইডি ফ্ল্যাশ সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে নাইটোগ্রাফি ফিচারের মাধ্যমে রাতেও অসাধারন ছবি তোলা যায়। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও ডুয়েল রেকর্ডিং মোড রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M55s 5G ফোনটিতে 45ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময়ে ব্যাটারি লাইফ সহ দ্রুত চার্জ হবে।
অন্যান্য: Samsung Galaxy M55s 5G ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
ওএস: Samsung Galaxy M55s 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
