Home খবর কোম্পানির ভুলে।লঞ্চের আগেই অফিসিয়াল সাইটে লিস্টেড হল আপকামিং Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

কোম্পানির ভুলে।লঞ্চের আগেই অফিসিয়াল সাইটে লিস্টেড হল আপকামিং Samsung স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

স‍্যামসাং সম্পর্কে দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের আপকামিং Samsung Galaxy S21 FE নিয়ে কাজ করছে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে বিভিন্ন রিপোর্ট লিক হয়েছে। কিছু দিন আগের একটি রিপোর্টে বলা হয় আগামী 19 আগস্ট Samsung Galaxy S21 FE ফোনটি লঞ্চ করা হতে পারে। লঞ্চের সময় ফোনটি অন‍্যান‍্য মার্কেটের পাশাপাশি এক‌ই সঙ্গে ভারতেও পেশ করা হবে বলে জানা গেছে। এবার এই আগামী ফোনটি Samsung Mexico এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। তবে এখান থেকে ফোনটির দাম অথবা স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: Samsung Galaxy Z Fold 3 তে দেওয়া হতে পারে 25W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

ওয়েবসাইটে লিস্টেড

Galaxy Club এর রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফোনটি মেক্সিকোর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। তবে লিস্টিঙে লঞ্চ ডেট, দাম বা ফিচার সম্পর্কে কিছুই বলা হয়নি। অন‍্যদিকে কোম্পানির পক্ষ থেকেও এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy S21 FE সম্পর্কে কিছু বলা হয়নি।

Samsung Galaxy S21 FE

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy S21 FE তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 888 অথবা এক্সিনস 2100 চিপসেটে রান করবে বলে জানা গেছে। এছাড়া ফোটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এতে 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স থাকবে। এর বেশি এখনও আর কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে আসছে বাজেট ক‍্যাটাগরির OnePlus Nord N100 এবং Nord N10 5G, মোবাইল মার্কেটে এবার শুরু হবে আসল লড়াই

জানিয়ে রাখি গত বছর কোম্পানি Samsung Galaxy S21 এর ফ‍্যান এডিশন হিসেবে Samsung Galaxy S21 FE লঞ্চ করেছিল। এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছিল যা এক্সিনস 990 চিপসেটে রান করে। আকর্ষণীয় ডিজাইন ও অসাধারণ স্পেসিফিকেশনের দৌলতে এই ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে।

Samsung Galaxy S20 FE

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন যোগ করা হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই পাঞ্চ হোলের সাইজ মাত্র 3.34mm। এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেসরেটে ভিজুয়াল দিতে সক্ষম।

আরও পড়ুন: অত‍্যন্ত কমে গেল Samsung এর এই সুন্দর ক‍্যামেরা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

Samsung Galaxy S20 FE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান ইউআইতে কাজ করে। এক‌ইভাবে এই ফোনে প্রসেসিঙের জন্য 2.73 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 990 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy S20 FE তে ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় ভার্টিক‍্যাল শেপে আয়তাকার ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল ক‍্যামেরা সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Samsung Galaxy M32, শীঘ্রই হবে লঞ্চ

এই ফোনটিকে জল ও ধূলোর হাত থেকে বাঁচানোর জন্য এটি আইপি68 সার্টিফাইড করা হয়েছে। সিকিউরিটির জন্য কোম্পানি Samsung Galaxy S20 FE তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও ফেস আনলক ফিচার যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S20 FE তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে ফোনটি Cloud Navy, Cloud Lavender, Cloud Mint, Cloud Red ও Cloud White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন