স্যামসাং আজ ‘Galaxy Unpacked 2021’ ইভেন্টের মধ্য দিয়ে তাদের স্যামসাং গ্যালাক্সি এস21 সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে Galaxy S21 5G ফোনটির পাশাপাশি Galaxy S21 Plus 5G ও Galaxy S21 Ultra স্মার্টফোন পেশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সমালোচনা ও গুজবের পর আজ অবশেষে টেক জগতে এই ফোনগুলি পা রাখল। এই নতুন ফোনগুলি দেখে মনে করা হচ্ছে এই বছর কোম্পানি যথেষ্ট অ্যাগ্রেসিভ ফর্মে থাকতে চলেছে। ইতিমধ্যে কোম্পানির হাতে আগামী দিনে লঞ্চ করার জন্য বেশ কয়েকটি ফোন তৈরি হচ্ছে। এই আর্টিকলে আমরা Galaxy S21 5G ও Galaxy S21 Plus 5G ফোনদুটি সম্পর্কে কথা বলব।
লুক ও ডিজাইন
লুকের দিক থেকে Galaxy S21 5G ও Galaxy S21 Plus 5G ফোনদুটি একই রকম দেখতে। তবে ডিসপ্লে সাইজের ক্ষেত্রে পার্থক্য আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, যারা লাইট ডিজাইনে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য Galaxy S21 5G বোল্ড নিউ স্টাইলের সঙ্গে পেশ করা হয়েছে। আবার যারা এই ধরনের ডিজাইনে বড় ডিসপ্লের খোঁজ করেন তাদের কথা মাথায় রেখে Galaxy S21 Plus 5G তৈরি করা হয়েছে।
দুটি ফোনই কোম্পানি ফুল ভিউ বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর কোম্পানি ইনফিনিটি ও নামে একটি পাঞ্চ হোল কাটআউট যোগ করেছে। এই পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত। স্ক্রিনের দুই পাশে একই ধরনের পাতলা বেজল আছে। ডিসপ্লের নিচের দিকে হালকা চিন পার্ট দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। উল্লেখ্য এই সেটআপের ডিজাইন যথেষ্ট অনবদ্য। দুটি ফোনেই ক্যামেরা মডিউল ফ্রেমের সঙ্গে কার্ভড করা হয়েছে যা দেখতে অত্যন্ত প্রিমিয়াম লাগছে। ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর ও পাশে ফ্ল্যাশ লাইট অবস্থিত। Galaxy S21 5G এর ডায়মেনশন 71.2 × 151.7 × 7.9 এমএম ও ওজন 171 গ্ৰাম। একইভাবে Galaxy S21 Plus 5G ফোনটির ডায়মেনশন 75.6 × 161.5 × 7.8 এমএম ও ওজন 202 গ্ৰাম।
সুন্দর ডিসপ্লে
আগেই বলেছি Galaxy S21 5G ও Galaxy S21 Plus 5G ফোনদুটিতে ডিসপ্লের ক্ষেত্রে পার্থক্য লক্ষণীয়। কোম্পানি তাদের Galaxy S21 5G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.2 ইঞ্চির ফ্ল্যাট FHD+ Dynamic AMOLED 2X ইনফিনিটি ও ডিসপ্লে যোগ করেছে। এছাড়া এই ডিসপ্লে 421 পিপিআই সাপোর্টেড ও HDR10+ সাপোর্টেড। এই ফোনের স্ক্রিন অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। প্রয়োজন অনুযায়ী এই স্ক্রিন 48 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে কাজ করে।
এছাড়া Galaxy S21 Plus 5G তে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফ্ল্যাট FHD+ Dynamic AMOLED 2X ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেও 421 পিপিআই সাপোর্টেড ও HDR10+ সাপোর্টেড। এই ফোনের স্ক্রিনও অ্যাডেপ্টিভ 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে যা নিজের প্রয়োজন অনুযায়ী এই স্ক্রিন 48 হার্টস থেকে 120 হার্টসের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়।
ক্যামেরার কামাল
ক্যামেরার দিক থেকে উভয় স্মার্টফোন একই রকম। দুটি ফোনেই ফ্রন্ট প্যানেলে একটি ও রেয়ার প্যানেলে তিনটি করে ক্যামেরা সেন্সর আছে। Galaxy S21 ও Galaxy S21 Plus এর রেয়ার ক্যামেরা সেটআপে F2.2 অ্যাপার্চারযুক্ত ও FOV 120° সাপোর্টেড 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, F1.8।অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 12 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল লেন্স এবং F2.0 অ্যাপার্চারযুক্ত, FOV 76° ও OIS সাপোর্টেড 64 মেগাপিক্সেলের টেলিফোটো ফেস ডিটেকশন সেন্সর আছে। এই ক্যামেরা সেটআপ 30X স্পেস জুম দিতে সক্ষম। 30X স্পেস জুমে 3X হাইব্রিড অপটিক জুম ও 30X সুপার রেজলিউশন পর্যন্ত যেতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য ফোনদুটিতে F2.2 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল লেন্স আছে।
শক্তিশালী প্রসেসর
এই ফোনদুটি স্যামসাঙের 5জি এম্বেডেড মোবাইল প্রসেসর Exynos 2100 চিপসেটে রান করে। এটি কোম্পানির প্রথম 5জি ইন্টিগ্ৰেটেড প্রসেসর যা 5 এনএম এক্সট্রীম আল্ট্রা ভায়োলেট (EUV) প্রসেস নোডে কাজ করে। এক্সিনস 2100 চিপসেটে একটি 2.9 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-X1 Core দেওয়া হয়েছে। একইভাবে এতে তিনটি 2.8 গিগাহার্টস স্পীডযুক্ত Cortex-A78 কোর আছে। এছাড়া আরও চারটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর দেওয়া হয়েছে।
র্যাম, স্টোরেজ ও অপারেটিং সিস্টেম
উভয় স্মার্টফোনে 8GB LPDDR5 RAM ও 128GB / 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। Galaxy S21 ও Galaxy S21 Plus ফোনদুটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। ওয়াটার রেজিসটেন্স করার জন্য উভয় ফোন IP68 সার্টিফাইড করা হয়েছে।
ব্যাটারী ও কানেক্টিভিটি
ডিসপ্লের মতোই দুটি ফোনে ব্যাটারীর দিক থেকেও তফাৎ আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy S21 এ 4,000 এমএএইচ ও Galaxy S21 Plus এ 4,800 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই দুটি ফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জ 2.0 আছে। ডুয়েল সিম ছাড়াও এই দুটি ফোনে এনএফসি ও এনএফসি বেসড স্যামসাং পে আপশন পাওয়া যাবে। উভয় ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং স্যামসাঙের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতোই এতে আল্ট্রা সনিক সেন্সর যোগ করা হয়েছে।
দাম ও সেল
কোম্পানি তাদের উভয় স্মার্টফোন একটি করে র্যাম ও দুটি করে স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। Galaxy S21 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট (Phantom Violet, White, Pink, Grey) 69,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট (Phantom Violet, White, Grey) 73,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে Galaxy S21 Plus ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের (Phantom Violet, Silver, Black) দাম 81,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের (Phantom Violet, Silver, Black) দাম 85,999 টাকা রাখা হয়েছে।














