Home খবর Samsung Galaxy S22 এবং Galaxy S22 Ultra স্মার্টফোন লঞ্চে‌র আগেই লিক হল ডিজাইন, দেখে নিন বিশেষত্ব

Samsung Galaxy S22 এবং Galaxy S22 Ultra স্মার্টফোন লঞ্চে‌র আগেই লিক হল ডিজাইন, দেখে নিন বিশেষত্ব

Samsung কোম্পানি 202 এর জানুয়ারি‌তে নিজের আগামী ফ্ল‍্যাগশিপ Samsung Galaxy S22 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই Galaxy S22 সিরিজের স্মার্টফোনে‌র সম্পর্কে দীর্ঘ বহুদিন ধরেই লিক রিপোর্ট শোনা যাচ্ছে। এই লিক গুলির মাধ্যমে স‍্যামসাং এর আপকামিং Galaxy S22, Galaxy S22 এবং Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনে‌র সম্পর্কে বহু তথ্য জানা গেছে। এখন 91mobiles আপকামিং Samsung Galaxy S22 এবং Samsung Galaxy S22 Ultra এর এক্সক্লুসিভ রেন্ডার‌ নিয়ে এসেছে। এই রেন্ডারের মাধ্যমে স্মার্টফোনে‌র ডিজাইন এবং কালার অপশনের সম্পর্কে জানা যাবে।

Samsung Galaxy S22 এর রেন্ডার‌

Samsung Galaxy S22 স্মার্টফোনে‌র ডিজাইনের সম্পর্কে বলা হলে এই স্মার্টফোনটি‌কে ফ্ল‍্যাট ডিজাইন সহ পাঞ্চহোল ক‍্যামেরা কাট‌আউটের সাথে পেশ করা যেতে পারে। এই স্মার্টফোনটি‌তছ মেটাল ফ্রেম দেখা যেতে পারে। Samsung Galaxy S22 এর ডানদিকের ফ্রেমের কথা বলা হলে এখানে পাওয়ার বাটন এবং বাঁদিকে ভলিউম বাটন দেওয়া হবে। এর সাথেই স‍্যামসাং এর ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ সহ স‍্যামসাং এর লোগো দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই ফোনটি গ্রীন, পিঙ্ক গোল্ড, ফ‍্যান্টাম ব্ল‍্যাক এবং ফ‍্যান্টাম হোয়াইট কালার অপশনে পেশ করা হবে।

Samsung Galaxy S22 Ultra এর রেন্ডার‌

Samsung Galaxy S22 Ultra এর ডিজাইন এবং লুকের কথা বলা হলে এই ফোনটিকে বার্গেন্ডি, গ্রীন, ফ‍্যান্টাম ব্ল‍্যাক সহ ফ‍্যান্টাম হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সাথেই এই ফোনে S-Pen ও দেওয়া হবে। রেন্ডার থেকে জানা গেছে যে Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনে‌র কালার ম‍্যাচ করে S-Pen দেও‌য়া হবে। ফোনটিকে মেটাল ফ্রেমে পেশ করা হবে এবং পাওয়া‌র আর ভলিউম বাটন ডান দিকে দেওয়া হবে। এর সাথেই Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন