Home খবর লঞ্চের আগেই শুরু হল Galaxy S24 FE ফোনের প্রি অর্ডার, কিন্তু….

লঞ্চের আগেই শুরু হল Galaxy S24 FE ফোনের প্রি অর্ডার, কিন্তু….

বেশ কিছু দিন ধরেই Samsung Galaxy S24 FE ফোনটি সম্পর্কে ক্রমাগত লিক প্রকাশ্যে আসছে। এবার স্যামসাঙের পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে জানানো হয়েছে, কারণ আমেরিকাতে Galaxy S24 FE ফোনটি প্রি-অর্ডার দেওয়া হচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি সাইট থেকে সরিয়ে দেওয়া হয়। জানিয়ে রাখি Galaxy S24 FE ফোনটির আনবক্সিং ভিডিও অনলাইনে লিক হওয়ার কিছু সময় পরেই এটি প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা Samsung Galaxy S24 FE ফোনের তথ্য সম্পর্কে।

Samsung Galaxy S24 FE এর প্রি-অর্ডার ডিটেইলস

জানিয়ে রাখি লিস্টিঙের মাধ্যমে গ্যালাক্সি S24 FE ফোনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S24 সিরিজের মতো FE ফোনটিতেও টেক্সট জেনারেশন, ইমেজ জেনারেশন এবং ট্রান্সলেশন টুল এবং গ্যালাক্সি AI ফিচার সহ পেশ করা হবে। অন্যদিকে ফোনটি 3 অক্টোবর থেকে সেল করা হবে বলে জানানো হয়েছিল, এর থেকে আভাস পাওয়া যায় এটি ফোনটির লঞ্চ ডেট হতে পারে।

এই ডিটেইলস আগেই অনলাইনে লিক হয়েছে গেছে এবং এটি আমাদের জানা তথ্যের সঙ্গে মিলে গেছে। শীঘ্রই গ্যালাক্সি S24 FE ফোনটি লঞ্চ করা হতে পারে এবং প্রি-অর্ডারের সমস্যার পর মনে হচ্ছে, কোম্পানি ফোনটি লঞ্চের জন্য প্রস্তুত। আপকামিং গ্যালাক্সি S24 FE ফোনটি ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা দরকার।