ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy S25 Edge, লিক হল গ্লোবাল লঞ্চ টাইমলাইন

স্যামসাঙ তাদের সবচেয়ে প্রিমিয়াম এবং স্লিম Samsung Galaxy S25 Edge স্মার্টফোন পেশ করতে চলেছে। জানুয়ারি মাসে Galaxy Unpacked ইভেন্টে কন্ট্রোল্ড ডেমোর পর থেকেই ফোনটি বাজারে লঞ্চ ডিটেইলস জানার জন্য ইউজাররা অপেক্ষা করছে। এবার একটি নতুন রিপোর্টেও আগের লঞ্চ টাইমলাইনের উল্লেখ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 Edge এর গ্লোবাল এবং ভারতীয় লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার Max Jambor জানিয়েছেন এপ্রিল মাসে Samsung Galaxy S25 Edge ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। 16 এপ্রিল এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এই তথ্য আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল। 2025 সালের মে মাসে ফোনটি সেল শুরু হতে পারে।

  • টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, তিনি আশা করছেন গ্লোবাল লঞ্চের সঙ্গে সঙ্গেই ভারতেও Edge মডেল পেশ করা হবে।
  • Samsung ফোনটি শুরুর রোলআউটের জন্য শুধুমাত্র 40,000 ইউনিট তৈরি করবে এবং চাহিদার উপর নির্ভর করে এই প্রডাকশন বৃদ্ধি পাবে।

Samsung Galaxy S25 Edge এর সম্ভাব্য দাম

আপকামিং Edge মডেলের দাম ভ্যানিলা S25 মডেল এবং Ultra মডেলের মধ্যে হতে পারে। Galaxy S25 ফোনের দাম 80,999 টাকা থেকে শুরু, তবে S25 Ultra ফোনের দাম 1,29,999 টাকা থেকে শুরু হয়।

Samsung Galaxy S25 Edge এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিজাইন: S25 Edge ফোনের থিকনেস 6.4mm হতে পারে, তবে ভ্যানিলা S25 মডেলের থিকনেস 7.2mm রয়েছে। এই ফোনটি S25 ফোনের থেকে হাল্কা হতে পারে এবং এর ওজন 162 গ্রাম। ফোনটিতে স্লিম ডিজাইন সহ ফ্ল্যাট এজ এবং একটি আয়তকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে।
  • ডিসপ্লে: এই ফোনটিতে 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে, তবে ভ্যানিলা মডেলে 6.2 ইঞ্চির এবং Ultra মডেলে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনটি OLED প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, Gorilla Glass Victus 2 এবং 2,600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: S25 সিরিজের অন্যান্য মডেলের মতো আপকামিং ফোনটিও Snapdragon 8 Elite SoC চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের Geekbench স্কোর প্রকাশ্যে এসেছে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB RAM দেওয়া হতে পারে। এই ফোনের RAM এবং চিপসেট সিরিজের S25 মডেলের মতো হবে, এর ফলে একইরকম পারফরমেন্স পাওয়া যেতে পারে। আমারা ফোনের হিট ডিসিপেশন ফিচার সম্পর্কে জানার চেষ্টা করছি।
  • ক্যামেরা: ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার থাকতে পারে। অন্যদিকে Ultra মডেলেও 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। Edge ফোনটির স্লিম প্রোফাইল বজায় রাখার জন্য এতে টেলিফটো লেন্স নাও দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • কালার: এই ফোনটি ব্ল্যাক, সিলভার এবং লাইট ব্লু কালার অপশনে পেশ করা হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here