Home খবর লঞ্চ হল স্যামসাঙের সবচেয়ে পাতলা Galaxy S25 Edge স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ

লঞ্চ হল স্যামসাঙের সবচেয়ে পাতলা Galaxy S25 Edge স্মার্টফোন, রয়েছে 200MP ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ

স্যামসাঙ তাদের একটি প্রি-রেকর্ডেড YouTube ভিডিওর মাধ্যমে Samsung Galaxy S25 Edge ফোনটি লঞ্চ করা হয়েছে। এটি শুধুমাত্র 5.8mm থিকনেস সহ এখনও পর্যন্ত Galaxy S Series এর সবচেয়ে পাতলা স্মার্টফোন। ফোনটিতে আল্ট্রা-স্লিম ডিজাইন ছাড়াও হাই-এন্ড Snapdragon 8 Elite SoC প্রসেসর, 200MP প্রাইমারি ক্যামেরা, Gorilla Glass Ceramic 2 স্ক্রিন প্রোটেকশন ও Android 15 এবং One UI 7 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S25 Edge ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 Edge এর গ্লোবাল প্রাইস ও সেল

মডেল দাম
256GB $1,099.99 (94,000 টাকা)
512GB $1,219.99 (1,04,000 টাকা)

 

Samsung Galaxy S25 Edge এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ফোনটির ফ্রন্টে QHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির AMOLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2,600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে Corning Gorilla Glass Ceramic 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite SoC for Galaxy চিপসেট দেওয়া হয়েছে। একই চিপসেট Galaxy S25 সিরিজের অন্যান্য ফোনেও রয়েছে।

স্টোরেজ: এই ফোনটিতে 12GB LPDDR5x RAM এবং 256GB ও 512GB UFS 4.0 স্টোরেজ অপশন সাপোর্ট করে।

ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (ম্যাক্রো মোড সহ) দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: ফোনটিতে 25W চার্জিং সাপোর্টেড 3,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Samsung এর বক্তব্য অনুযায়ী ফোনটি 30 মিনিটে 55% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

সফটওয়্যার: ফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটিতে Galaxy AI ফিচারের মতো Drawing Assist এবং Audio Eraser রয়েছে।

অন্যান্য ফিচার: ফোনটির ওজন 163 গ্রাম এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 7 ও Bluetooth 5.4 সাপোর্ট রয়েছে। একইসঙ্গে ফোনটিতে টাইটেনিয়াম অ্যালয় বডি ব্যাবহার করা হয়েছে।

কালার অপশন: ফোনটি Titanium Jet Black, Titanium Icy Blue ও Titanium Silver মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।