এখানে লাইভ দেখুন Samsung Galaxy S25 সিরিজের লঞ্চ, চাপে পড়বে iPhone 16

Samsung তাদের স্যামসাঙ গ্যালাক্সি এস25 সিরিজ লঞ্চের জন্য প্রস্তুত। 22 জানুয়ারি কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S25, Galaxy S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি পেশ করা হবে। আপকামিং স্যামসাঙ গ্যালাক্সি এস25 সিরিজ সরাসরি Apple iPhone এর সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হবে। তাই সমস্ত টেক ব্র্যান্ড Galaxy Unpacked Event এর অপেক্ষাতে রয়েছে।

22 জানুয়ারি ক্যালিফোর্নিয়াতে স্যামসাঙ তাদের ‘গ্যালাক্সি আনপ্যাক 2025’ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই ইভেন্ট স্যামসাঙ ইন্ডিয়া ওয়েবসাইট সহ কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। ইউজাররা এই ইভেন্ট লাইভ দেখার জন্য নিচে দেওয়া উইন্ডোতে ক্লিক করুন।

Galaxy Unpacked January 2025: ইন্ডিয়া লঞ্চ লাইভ স্ট্রিম লিঙ্ক

 

ভারতীয় সময় অনুযায়ী রাত 11টা 30মিনিটে এই ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে গ্যালাক্সি এস25, গ্যালাক্সি এস25 প্লাস এবং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের দাম এবং ভারতীয় সেল ডিটেইলস অফিসিয়ালি জানানো হবে।

Galaxy S25 series এর দাম (লিক)

Samsung Galaxy S25 এর দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ – 79,000 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ – 89,000 টাকা

এই সিরিজের ভ্যানিলা মডেল Samsung Galaxy S25 ফোনটি 12GB RAM সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনের দাম 80 হাজার টাকা থেকে শুরু হতে পারে। একইভাবে Galaxy S25 ফোনের টপ মডেলের দাম প্রায় 90 হাজার টাকা রাখা হতে পারে।

Samsung Galaxy S25+ এর দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ – 89,000 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ – 99,000 টাকা

লিক অনুযায়ী Samsung Galaxy S25+ ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 90 হাজার টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশন 1লক্ষ্য টাকা দামে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy S25 Ultra এর দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ – 1,19,000 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ – 1,29,000 টাকা
  • 16GB RAM + 1TB স্টোরেজ – 1,49,000 টাকা

আপকামিং Samsung Galaxy S25 Ultra ফোনটি 1 লক্ষ্য টাকা বেশি দামে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনের 12GB RAM এবং 16GB RAM ও 1TB স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটির টপ ভেরিয়েন্টের দাম 1 লক্ষ্য টাকার কাছাকাছি হতে পারে।

Galaxy S25 series এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy S25

22 জানুয়ারি Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের বেস মডেল ভারতে 79,999 টাকা দামে পেশ করা হতে পারে। লিক অনুযায়ী Galaxy S25 5G ফোনটি Exynos 2500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ভারতীয় বাজারে ফোনটি 8GB এবং 12GB RAM ও 128GB, 256GB এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।

Galaxy S25 ফোনে AMOLED 2x প্যানেল দিয়ে তৈরি 6.2 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এই পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনটিতে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি যোগ করা হবে।

Samsung Galaxy S25 Plus

লিক অনুযায়ী Samsung Galaxy S25 Plus ফোনটি Exynos 2500 প্রসেসর সহ লঞ্চ করা হবে। ফোনটির বেস মডেলে 8GB RAM এবং Galaxy S25 Plus মডেলে 12GB RAM সহ 256GB স্টোরেজ দেওয়া হবে।

সিরিজের বেস মডেলের থেকে Galaxy S25+ ফোনের কিছুটা বড় 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে LTPO AMOLED 2x ডিসপ্লে দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি সেন্সর সহ 10MP 3x telephoto সেন্সর এবং 12MP ultrawide লেন্স থাকবে। একইভাবে সেলফির জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra ফোনটিতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এই কোয়াড ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি সেন্সর সহ 50MP periscope সেন্সর, 50MP ultrawide অ্যাঙ্গেল লেন্স এবং 10MP telephoto লেন্স থাকবে। একইভাবে সেলফির জন্য 12 MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

Galaxy S25 Ultra ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Elite চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। ফোনের বেস ভেরিয়েন্টে 12GB RAM এবং টপ ভেরিয়েন্টে 16GB RAM ও 1TB Storage অপশন থাকবে। স্যামসাঙ ফোনটিতে 6.86-ইঞ্চির Dynamic LTPO AMOLED 2x QHD+ ডিসপ্লে দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড সিলিকন কার্বন ব্যাটারি যোগ করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here