Home খবর 12GB RAM সহ আসতে চলেছে Samsung Galaxy S25 সিরিজের ফোন, জেনে নিন বিস্তারিত

12GB RAM সহ আসতে চলেছে Samsung Galaxy S25 সিরিজের ফোন, জেনে নিন বিস্তারিত

22 জানুয়ারি স্যামসাঙের জনপ্রিয় ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টের মঞ্চ থেকে Samsung Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনগুলি থাকতে পারে। আপকামিং সিরিজের ডিজাইনের কোনো বড় পরিবর্তন হবে না বলে আগেই জানানো হয়েছিল। এছাড়া লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই সিরিজে 12GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি কোম্পানির প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে স্যামসাঙ এস সিরিজ পেশ করা হয়, এতে গ্যালাক্সি এআই এর সাহায্যে টপ-এন্ড হার্ডওয়্যার এবং সফটওয়্যার যোগ করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা Samsung Galaxy S25 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 সিরিজের RAM

সমস্ত দেশজুড়ে Samsung Galaxy S25 সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সহ লঞ্চ করা হবে। তবে এইবার কোনো মডেলে Exynos SoC চিপসেট ব্যাবহার করা হবে না।

গ্যালাক্সি এস 25 এবং প্লাস মডেলগুলির ক্যামেরা সেন্সরের চারদিকে কনসেন্ট্রিক রিং ছাড়া সমস্ত লুক আগের মডেলের মতোই হবে। তবে Galaxy S25 Ultra ফোনে বেশ কিছু ডিজাইন পরিবর্তন করা হতে পারে।

আগের ফ্ল্যাগশিপ S-সিরিজের মতো আপকামিং গ্যালাক্সি এস25 সিরিজও একই সময়ে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি। জানিয়ে রাখি এই বছর জানুয়ারি মাসে ভারতে গ্যালাক্সি এস24 সিরিজ 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।