22 জানুয়ারি গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টের অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টের মন থেকে নতুন Galaxy S25 সিরিজ লঞ্চ করা হবে। এই ইভেন্টে আরও একটি নতুন Samsung Galaxy S25 Slim মডেল দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই Samsung Galaxy S25 Slim ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই বছর মে মাসের দিকে ফোনটির সেল শুরু হতে পারে। আবার একটি রিপোর্টের মাধ্যমে সেইসব দেশের লিস্ট প্রকাশ্যে এসেছে, যে দেশগুলিতে Samsung Galaxy S25 Slim ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: Samsung Galaxy S26 সিরিজে থাকতে পারে সিলিকন-কার্বন ব্যাটারি, জেনে নিন ডিটেইল
এইসব দেশে লঞ্চ হতে চলেছে গ্যালাক্সি এস25 স্লিম
- ফোনএরেনা রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস25 স্লিম ফোনটি মোট 39টি বাজারে লঞ্চ করা হবে।
- এই লিস্টে আমেরিকা বা কানাডা নেই, বরং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার রয়েছে। এটি এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা নয়, তাই পরবর্তী সময়ে এর পরিবর্তন হতে পারে।
- যদি এই লিস্টিং সঠিক প্রমাণিত হয় হবে ভারতীয় ইউজারদের জন্য খুশির খবর, কারণ Samsung Galaxy S25 Slim ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
- লিস্টে অন্যান্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, মিশর, ফ্রান্স, কাজাখস্তান, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড কিংডম এবং ভিয়েতনামের মতো মোট 39টি দেশ রয়েছে।
- রিপোর্টের মাধ্যমে এই সব তথ্য ছাড়া Samsung Galaxy S25 Slim ফোনটি সম্পর্কে অন্যান্য কোনো তথ্য জানা যায়নি, তবে আনপ্যাক ইভেন্টের মাধ্যমে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে।
নাম দেখেই বোঝা যাচ্ছে Samsung Galaxy S5 Slim ফোনে যথেষ্ট পাতলা ডিজাইন পাওয়া যাবে। ফোনটির ডায়মেনশন 159 x 76 x 6.4 মিমি হবে। এটি গ্যালাক্সি এস24+ মডেলের মতো, তবে অত্যন্ত পাতলা হবে, কারন্ত আগের মডেলের থিকনেস 7.7 মিমি ছিল।
আগের S25+ মডেলের মতো Samsung Galaxy S25 Slim ফোনটিও 6.7-ইঞ্চির বা 6.8-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এই ফোনটিতে 200MP স্যামসাঙ ISOCELL HP5 প্রাইমারি ক্যামেরা, 50MP ISOCELL JN5 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপ্টিক্যাল জুম সহ 50MP টেলিফটো লেন্স থাকতে পারে। এই ফোনটি 12GB RAM এবং স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ পেশ করা হতে পারে। ফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হতে পারে।
