বিগত কিছুদিন Samsung Galaxy S26 FE ফোনের সম্পর্কে লিক প্রকাশ্যে এসে চলেছে। ইতিমধ্যেই Android Headlines আপকামিং Galaxy S26 FE ফোনের 26 নতুন মার্কেটিং ইমেজ শেয়ার করেছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন, কালার অপশন, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং সফটওয়্যার ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 FE ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S26 FE ফোনের কালার এবং ডিজাইন
লিক হওয়া মার্কেটিং ইমেজ অনুযায়ী Samsung Galaxy S26 FE ফোনটি Blueberry, Graphite এবং Pistachio কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটিতে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন যোগ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। এই ফোনটির থিকনেস প্রায় 7.4mm হবে বলে জানা গেছে। জল ও ধূলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং দেওয়া হবে।
Samsung Galaxy S26 FE ফোনের লিক স্পেসিফিকেশন
Samsung Galaxy S26 FE ফোনটিতে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনের স্ক্রিন Full-HD+ রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। হাই রিফ্রেশ রেটের দৌলতে স্ক্রলিং, অ্যানিমেশন এবং গেমিঙের সময় স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy S26 FE ফোনটিতে কোম্পানির Exynos 2500 প্রসেসর দেওয়া হবে। তবে লিক হওয়া এইসব ইমেজ থেকে ফোনটির RAM এবং স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
Samsung Galaxy S26 FE ফোনটিতে 4,900m ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, তবে Galaxy S26 FE ফোনের ব্যাটারি সাইজ এবং চার্জিং স্পীডের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE ফোনটিতে ভার্টিক্যাল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
Samsung Galaxy S26 FE ফোনটিতে দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Samsung এর ফোনে 7 বছরের Android OS এবং সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে একাধিক সফটওয়্যার ফিচার থাকবে বলে জানা গেছে। এতে Horizontal Lock, My FanCam এবং Audio Eraser মতো ফিচার রয়েছে। ফলে অসাধারণ ক্যামেরা এবং অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Samsung Galaxy S26 FE ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Galaxy S26 FE ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কোম্পানি Galaxy S25 FE ফোনের মতো লঞ্চ টাইমলাইন ফলো করলে আগামী মাসে অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাসে এই আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, Galaxy S26 FE ফোনটি 6.7 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে, Exynos 2500 প্রসেসর, 4,900mAh ব্যাটারি, 45W চার্জিং এবং 50MP ট্রিপল ক্যামেরা সহ দারুণ অপশন হয়ে উঠতে পারে। যারা ফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা কোম্পানির পরবর্তী ঘোষণার পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
