যারা Samsung Galaxy S26 FE ফোনটি পছন্দ করেন এবং কিনতে চান তাদের জন্য শপিং সাইট আমাজনে এই ফোনে সুন্দর অফার পাওয়া যাচ্ছে। গ্ৰাহকরা এই ফোনটি 9,000 টাকার চেয়েও বেশি অফারে কেনা যাবে। ভারতের বাজারে এই ফোনের অফিসিয়াল দাম 79,999 টাকা। তবে আমাজনে আপাতত এই ফোনটি 72,999 টাকার দামে সেল করা হচ্ছে। এর পাশাপাশি Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,189 টাকা পর্যন্ত অতিরিক্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে দাম আরও কম হয়ে যাবে।
Samsung Galaxy S26 FE ফোনের অফার
আগেই বলা হয়েছে Samsung Galaxy S26 FE ফোনের অফিসিয়াল দাম 79,999 টাকা। Amazon Great Indian Festival সেল উপলক্ষে এই ফোনে 7,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনের দাম পড়বে 72,999 টাকা। এছাড়াও Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,189 টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে।
এইসব ডিল প্রয়োগ করে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 70,810 টাকা। অর্থাৎ ইউজাররা ফোনটি সেলিং প্রাইসের তুলনায় 9,189 টাকা কম দামে কিনতে পারবেন। এর সঙ্গে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে ফোনের মডেল, কন্ডিশন ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে 37,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এছাড়াও যারা ইএমআই এর মাধ্যমে ফোনটি কিনতে চাইছেন সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে ইন্টারেস্টের ওপর তাঁরা 7,329.63 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy S26 FE ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনের পীক ব্রাইটনেস 1,900nits। এই ফোনে Exynos 2500 প্রসেসর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,900mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy S26 FE ফোনটি কি কেনা উচিৎ?
যারা প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ক্যামেরা সহ একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Samsung Galaxy S26 FE ফোনটি দেখতে পারেন। আমাজন সেলে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোনটি কম দামে কেনা যাবে। তবে ফোনটি কেনার আগে কার্ড অফারের শর্তাবলী এবং পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু চেক করে নেওয়া প্রয়োজন।
