প্রকাশ্যে এল Samsung Galaxy S26 FE ফোনের রেন্ডার, জেনে নিন ডিজাইন, কালার অপশন এবং সম্ভাব্য ফিচার

এই বছর Samsung তাদের নতুন Galaxy S26 সিরিজ ফ্যান এডিশন স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি Samsung Galaxy S26 FE নামে পেশ করা হতে পারে। 2026 সালের অক্টোবর মাসে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে লঞ্চের আগেই অনলাইনের মাধ্যমে ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে। রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 FE স্মার্টফোনের রেন্ডার ডিটেইলস সম্পর্কে।

লিক রিপোর্ট অনুযায়ী একটি থার্ড পাটি অ্যাক্সেসরি মেকার Galaxy S26 FE ফোনের প্রোটেক্টিভ কেস লিস্টেড করেছে। এই রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন এই বছর লঞ্চ হওয়া Galaxy S26 ফোনের মতো দেখাচ্ছে। Samsung তাদের 2026 সালের ডিজাইন ল্যাঙ্গুয়েজ FE মডেলের ক্ষেত্রেও বজায় রাখবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S26 FE ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপের তিনটি রেয়ার ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে টপ-লেফট কর্নারে অবস্থিত ক্যামেরা মডিউলের মধ্যে ক্যামেরা সেন্সর দেখা গেছে, তবে ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। Galaxy S26 FE ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে হবে বলে জানা গেছে। স্ক্রিনের টপ সেন্টারে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S26 FE ফোনের বেজল Galaxy S25 FE ফোনের তুলনায় একই রকম বা সামান্য স্লিম হতে পারে। আসন্ন ফোনটি ফ্ল্যাট সাইড ফ্রেম সহ দেখা গেছে এবং ডানদিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার রয়েছে।

কয়েকটি কেস রেন্ডারে ম্যাগনেটিক চার্জিং রিংও দেখানো হয়েছে, তাই Samsung Galaxy S26 FE ফোনে Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে, যা ম্যাগনেটিক অ্যাকসেসরিজ সহ কাজ করতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। প্রকাশ্যে আসা রেন্ডার অনুযায়ী Galaxy S26 FE ফোনটি Violet, Black, Grey এবং White কালার অপশনে লঞ্চ হতে পারে।

সম্প্রতি লিস্টিঙের আগেও Samsung Galaxy S26 FE ফোনটি GSMA IMEI ডেটাবেস, Geekbench এবং Samsung এর ইন্টারনাল টেস্ট সার্ভারেও দেখা গিয়েছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই স্মার্টফোনটির সম্পর্কে আরও তথ্য জানানো হতে পারে।

যারা কিছুটা কম দামে ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজের মতো প্রিমিয়াম ডিজাইন ও এক্সপিরিয়েন্স চাইছেন, সেইসব ইউজারদের কাছে আসন্ন Samsung Galaxy S26 FE ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। বাজারে Galaxy S26 FE ফোনটি Apple, OnePlus এবং Xiaomi এর মতো প্রিমিয়াম স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে।

যেসব কম দামে Samsung এর ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য Galaxy S26 FE ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা আপকামিং স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here