খুব তাড়াতাড়ি Samsung Galaxy S26 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি একটি ফ্যান এডিশন মডেল হতে চলেছে। এই ফোনটি Galaxy S26 FE নামে পেশ করা হতে পারে। বর্তমানে FCC সার্টিফিকেশন সাইটে ফোনেটি লিস্টেড হয়েছে। তাই শিঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy S26 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S26 FE ফোনের FCC লিস্টিং
FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি SM-S741U মডেল নাম্বার সহ স্পট হয়েছে। আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এটি Samsung Galaxy S26 FE স্মার্টফোন হবে। সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী ফোনটিতে 45W ওয়্যারড চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে। তাই এবার স্যামসাঙের আপকামিং মডেলে আগের FE মডেলের তুলনায় কোনোআপগ্ৰেড দেওয়া হবে না।
বেশ কিছুদিন আগেই Samsung Galaxy S26 FE ফোনটি UL Demko সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমেও ফোনের 45W চার্জিং ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। এবার FCC সাইটের মাধ্যমেও একই তথ্য প্রকাশ্যে এসেছে। অর্থাৎ ফোনটি এই চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে।
CNET রিপোর্ট অনুযায়ী Samsung এর পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর Galaxy S26 FE এবং Galaxy Tab S12 ফোন দুটি পেশ করা হবে। জানিয়ে রাখি Galaxy S26 সিরিজের অধীনে সবশেষে Samsung Galaxy S26 FE ফোনটি লঞ্চ করা হবে।
Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন
লিক ও রিপোর্ট অনুযায়ী Galaxy S26 FE ফোনটিতে 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Exynos 2500 প্রসেসর এবং 8GB RAM থাকতে পারে। একইসঙ্গে Samsung Galaxy S26 FE ফোনটিতে 45W ওয়্যারড চার্জিং সাপোর্টেড 4,900mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
Galaxy S26 FE ফোনটি Android 17 বেস্ড One UI 9 সহ লঞ্চ করা হতে পারে। তবে Samsung এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল জানানো হয়নি।
কেমন হবে ভারতীয় দাম?
গত বছর ভারতের বাজারে Galaxy S25 FE ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে ক্রোমাগত মেমরি কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির কারণে ফোনের দাম বাড়ানো হতে পারে। তাই আসন্ন Galaxy S26 FE ফোনের দাম 75,000 থেকে 80,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
এই সম্ভাব্য দাম দেখে মনে করা হচ্ছে Galaxy S26 FE ফোনটিকে Galaxy S26 ফোনের নীচে রাখা হতে পারে। এই ফোনের প্রাথমিক দাম 87,999 টাকার কাছাকাছি হতে পারে। আপকামিং S26 FE ফোনটির দাম 80,000 টাকার কাছাকাছি রাখা হলে ফোনটি কতটা জনপ্রিয়তা অর্জন করে সেটাই দেখার। যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









