শীঘ্রই Samsung তাদের Fan Edition সিরিজের আপকামিং Galaxy S26 FE স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। লিকের মাধ্যমে কোম্পানির আসন্ন ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনের লঞ্চ টাইমলাইন, ডিজাইন, স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য লিকের মাধ্যমে জানা গেছে। লিক অনুযায়ী আগামী সেপ্টেম্বরে মাসে Galaxy S26 FE ফোনটি পেশ করা হতে পারে। আপকামিং ফোনের ডিজাইন Samsung Galaxy S26 সিরিজের মতো রাখা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S26 FE ফোনের ডিজাইন এবং ডিসপ্লে
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ছবি এবং ডেটা লিক অনুযায়ী Galaxy S26 FE ফোনটি Graphite, Pistachio এবং Blueberry তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটির Graphite ভেরিয়েন্ট ডার্ক গ্ৰে, Pistachio লাইট গ্ৰীন এবং Blueberry লাইট ব্লু কালার অপশনে পেশ করা হতে পারে।
Samsung Galaxy S26 FE ফোনটিতে 6.7 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনের স্ক্রিন 2340 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনের সাধারণ ব্রাইটনেস 1,200 নিটস থাকতে পারে। তবে High Brightness Mode এ 1,900 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে।
Samsung Galaxy S26 FE ফোনের স্পেসিফিকেশন
প্রসেসিঙের জন্য আপকামিং Samsung Galaxy S26 FE ফোনটিতে Exynos 2500 প্রসেসর দেওয়া হতে পারে বলে জানা গেছে। এটি একটি 10-কোর প্রসেসর। এই ফোনটি 8GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। Galaxy S26 FE ফোনটি Android 17 এবং Samsung One UI সহ কাজ করতে পারে। তবে One UI এর সঠিক ভার্সন সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ফোনে f/2.2 অ্যাপারচারযুক্ত 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে। Samsung Galaxy S26 FE ফোনটিতে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো লেন্স থাকতে পারে।
সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 12MPফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে জানা গেছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 8K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তবে ক্যামেরা সিস্টেম 4K 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবে।
Samsung Galaxy S26 FE ফোনটিতে 4,900mAh এর silicon-carbon ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনটিতে সাধারণ ব্যাবহারে 50 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ উপভোগ করা যাবে। এই ফোনটির থিকনেস মাত্র 7.4mm এবং ওজন প্রায় 193 গ্ৰাম হবে বলে জানা গেছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হবে।
কমন হবে Galaxy S26 FE ফোনের দাম?
আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S26 FE ফোনটি প্রাথমিক €799 অর্থাৎ প্রায় 87,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি বিভিন্ন বাজারে দাম আলাদা আলাদা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম কোয়ার্টারে Samsung Galaxy S26 FE ফোনটি পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র লিক বা রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ।
Samsung এর Galaxy S26 FE ফোনটি ফোনটি এই একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হলে, যারা কম দামে Galaxy S সিরিজের ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স করতে চান তাদের এই ফোনটি যথেষ্ট পছন্দ হবে। যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, তারা কোম্পানির পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন।
