Samsung এর আপকামিং Galaxy S26 সিরিজ সম্পর্কে নতুন তথপ্রকাশে এসেছে। আগের মতো এইবারও সিরিজের Samsung Galaxy S26 Plus ফোনটি লঞ্চ করা হতে পারে। বেশ কিছু ধরে শোনা যাচ্ছিল কোম্পানি তাদের Plus মডেলের পরিবর্তে “Edge” মডেল লঞ্চ করতে পারে। অন্যদিকে নতুন রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ তাদের Galaxy S26+ ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে এই মডেলটি Galaxy S26 সিরিজের অংশ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy S26+ ফোনের ডিটেইলস সম্পর্কে।
The Elec এর রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ Galaxy S26+ (কোডনেম M Plus) ফোনে কাজ করছে। অর্থাৎ এবার S26 সিরিজের অধীনে চারটি মডেল লঞ্চ করা হতে পারে। এই লিস্টে Galaxy S26 Pro (M1), Galaxy S26 Edge (M2), Galaxy S26+ (M Plus) এবং Galaxy S26 Ultra (M3) ফোনগুলি রয়েছে। অন্যদিকে আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল সিরিজে শুধুমাত্র Pro, Edge এবং Ultra তিনটি মডেল লঞ্চ করা হবে।
জানিয়ে রাখি প্লাস মডেল লঞ্চের সবচেয়ে বড় কারণ হল এজ মডেলের সেল। এই বছর লঞ্চ হওয়া Galaxy S25 Edge ফোনটি কোম্পানির আশানুরূপ ফল করেনি। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই ফোনটির প্রোডাকশন টার্গেট রাখা হয়েছে মাত্র তিন লক্ষ ইউনিট। অপরদিকে Galaxy S25+ ফোনের ক্ষেত্রে এই টার্গেট ছিল 5 লক্ষ ইউনিট। ফোনের সেলের খামতি এবং প্রোডাকশন কোম্পানির এই স্ট্র্যাটেজি পরিবর্তনের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এই কারণেই প্লাস মডেল পেশ করা হতে পারে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগেই স্যামসাঙ তাদের চারটি মডেলের জন্য OLED প্যানেল তৈরি করা শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত ফোনগুলির স্পেসিফিকশন এবং ফিচার সম্পর্কে জানা যায়নি। 2026 সালের জানুয়ারি মাসের শুরুতেই এই সিরিজ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই সিরিজ কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ পেশ করা হতে পারে।
যারা ফ্ল্যাগশিপ ফিচার সহ ফোন পছন্দ করেন, কোম্পানি এই ফোনের মাধ্যমে তাদের টার্গেট করতে পারে। ভারত ও গ্লোবাল বাজারে এই ফোনটি সম্ভত ফ্ল্যাগশিপ iPhone 17 Pro Max, আসন্ন Xiaomi 16 Ultra এবং Vivo X300 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। আপকামিং Galaxy S26 সিরিজের নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।










