22 জানুয়ারি স্যামসাঙ তাদের ‘Galaxy Unpacked’ ইভেন্টে Galaxy S25 সিরিজ লঞ্চ করতে চলেছে। তবে বর্তমানে এই সিরিজ লঞ্চের আগেই 2026 সালে আসন্ন ফ্ল্যাগশিপ অর্থাৎ Galaxy S26 সিরিজের ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি একটি রিপোর্টের মাধ্যমে আপকামিং S26 Ultra ফোনের আপগ্রেড সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেছে। এবার আরও একটি নতুন আপডেট এসেছে। এই S26 সিরিজের ব্যাটারি ফিচার অনলাইনে লিক হয়েছে।
Samsung Galaxy S26 সিরিজের ব্যাটারি
- প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী বছর স্যামসাঙ তাদের ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজে সিলিকন-কার্বন ব্যাটারি ব্যাবহার করতে পারে। চীনের ওয়েইবোর আইস ইউনিভার্সের মাধ্যমে জুকানলোসরে এমনটাই জানিয়ে ছিলেন।
- সিলিকন-কার্বন ব্যাটারি সাধারণ চিরাচরিত লি-আয়ন ব্যাটারির তুলনায় অনেকটাই বেশি হয়। এছাড়াও এই ধরনের ব্যাটারি কম গরম হয়, ফলে এগুলি বেশি সুরক্ষিত বলে মনে করা হয়।
- স্মার্টফোন কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ/প্রিমিয়াম মডেলের জন্য সিলিকন কার্বন ব্যাটারির ব্যাবহার শুরু করতে চলেছে। ফলে ফোনের ডিজাইন না বাড়িয়ে ব্যাটারির পাওয়ার ( যেমন 5,000/5,500mAh সেল থেকে 6,000mAh এবং এর চেয়েও বেশি) বাড়ানোর দিকে নজর দিচ্ছে।
- কিছু দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ তাদের ফোনে ‘স্ট্যাকড ব্যাটারি টেকনোলজি’ ব্যাবহার করতে চলেছে। এর ফলে 10 শতাংশ পর্যন্ত পাওয়ার বাড়তে পারে। তবে এবার এই পরিকল্পনার পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে।
- এই তথ্য কতটা সঠিক তা পরবর্তী সময়ে দেখা যাবে। তবে যদি সিলিকন কার্বন ফিচার ব্যাবহার করা হয়, তাহলে Galaxy S26 সিরিজের জন্য একটি বড় আপগ্রেড হতে চলেছে।
ব্যাটারি আপগ্রেড ছাড়াও সম্প্রতি একটি লিকের মাধ্যমে স্যামসাঙ 2026 সালের Ultra ফ্ল্যাগশিপ মডেলে ‘Colour-filter-on-thin-film-encapsulation’ (CoE) ফিচার ব্যাবহার করবে বলে জানা গিয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফিচার তাদের ফোল্ডেবল (Galaxy Z Fold 3 থেকে Z Fold 6 পর্যন্ত) ফোনে দেওয়া হচ্ছে। এই টেকনোলজি OLED এর পোলারাইজার প্লেটের পরিবর্তে এক ধরনের কালার ফিল্টার ব্যাবহার করা হয় এবং সাধারণ Pixel Define Layer (PDL) এর কালো রঙের পরিবর্তন করা হয়। এই ফিচার ফোনের স্ক্রিনের থিকনেস কমাতে এবং লাইট ট্রান্সমিটেন্স বাড়াতে সাহায্য করে।
