আগামীকাল অর্থাৎ 25 ফেব্রুয়ারি ভারতে Samsung এর সবচেয়ে শক্তিশালী Galaxy S26 Ultra স্মার্টফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ভারতের বাজারে ফোনটির রিজার্ভেশন শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে এই সিরিজের ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল প্রকাশ্যে এসেছে। লঞ্চের আগেই লিকের মাধ্যমে Samsung Galaxy S26 Ultra ফোনের ফটো এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। নিচে আপকামিং Samsung Galaxy S26 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 Ultra ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটির ব্যাক প্যানেলে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 10MP টেলিফটো ক্যামেরা যোগ করা হতে পারে। প্রকাশ্যে আসা মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী একদিকে টেলিফটো সেন্সরে 3x অপটিক্যাল জুম এবং অন্যদিকে পেরিস্কোপ টেলিফটো সেন্সরে 10x পর্যন্ত জুম সাপোর্ট করবে।
একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy S26 Ultra ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে বলে জানানো হয়েছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনটিতে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছিল। তবে এবার ফটোর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে Galaxy S26 Ultra ফোনটির স্ক্রিনের উপরের অংশের ঠিক মাঝখানে পাঞ্চ-হোল স্টাইল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
Samsung Galaxy S26 Ultra ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। লিক অনুযায়ী এবার ফোনটি ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের স্ক্রিন সাইজ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে এতে প্রায় 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে বলে শোনা গেছে। এই ফোনটিতে নতুন Privacy Display ফিচার সহ M14 Dynamic AMOLED প্যানেল থাকতে পারে। লিকের মাধ্যমে এই ফিচারের ভিডিও শেয়ার করা হয়েছে, ইউজাররা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। এই ফিচার চালু করার পরই শুধুমাত্র সামনে থেকেই ফোনের পরিষ্কারভাবে দেখা যাবে। অর্থাৎ পাশে থাকা মানুষটি ফোনের স্ক্রিনের কনটেন্ট বুঝতে পারবেন না।
Privacy Display #SamsungS26Ultra pic.twitter.com/ucPDvdnYzr
— Sahil Karoul (@KaroulSahil) February 22, 2026
Samsung Galaxy S26 Ultra ফোনটি 5,000mAh ব্যাটারি লঞ্চ করা হতে পারে। আগের জেনারেশন Samsung Galaxy S25 Ultra ফোনটিতে একই ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছিল। অর্থাৎ এবার mAh ক্যাপাসিটির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হবে না, এই পরিকল্পনা স্যামসাঙ ফ্যানদের হতাশ করতে পারে। তবে কোম্পানির মার্কেটিং ম্যাটেরিয়াল অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে প্রায় 31 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম দিতে সক্ষম হতে পারে। এছাড়া পোস্টার অনুযায়ী মাত্র 30 মিনিট চার্জ করলে প্রায় 75% ব্যাটারি চার্জ হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এখনও পর্যন্ত ফোনের প্রসেসর সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে এর আগেই Geekbench প্ল্যাটফর্মে Samsung Galaxy S26 Ultra ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে 3.63GHz থেকে 4.74GHz ক্লক স্পীডযুক্ত প্রসেসর দেওয়া হবে বলে আভাস পাওয়া গিয়েছিল। এই প্রসেসরটি সম্ভবত Snapdragon 8 Elite Gen 5 হতে পারে। এছাড়া রিপোর্ট অনুযায়ী বেশ কিছু সিলেক্টেড বাজারে কোম্পানির ফোনটি Samsung এর নিজস্ব Exynos 2600 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন ও দাম জানার জন্য 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।









