বিগত কয়েক মাস ধরেই Samsung Galaxy S27 স্মার্টফোনের লিক প্রকাশ্যে এসে চলেছে। এবার নতুন CAD রেন্ডারের মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। টিপস্টার OnLeaks এবং Android Headlines আপকামিং ফোনের রেন্ডার শেয়ার করেছেন।য এই রেন্ডারে Galaxy S27 ফোনটির ডিজাইন আগের Galaxy S26 ফোনের মতো দেখাচ্ছে। একইসঙ্গে ফোনের ব্যাটারি এবং প্রসেসর সম্পর্কেও প্রাথমিক তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S27 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Samsung Galaxy S27 ফোনের রেন্ডার
লিক রেন্ডার অনুযায়ী Samsung Galaxy S27 ফোনের ডিজাইন Galaxy S26 ফোনের মতো রাখা হতে পারে। ফোনের রেয়ার প্যানেলে ভার্টিক্যাল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আপকামিং ফোনের সম্পূর্ণ শেপ এবং ফ্রেমের ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়নি।
Galaxy S27 ফোনের ডায়মেনশন 149.75 x 71.88 x 7.25mm হবে বলে জানা গেছে। আগের Galaxy S26 ফোনের ডায়মেনশন 149.6 x 71.7 x 7.2mm ছিল। অর্থাৎ নতুন ফোনের ডায়মেনশনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যাবে। ফোনের 6.3 ইঞ্চির ডিসপ্লে বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S27 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
Samsung Galaxy S27 ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
Samsung এর পক্ষ থেকে আপকামিং ফোনের প্রসেসরের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে। আগের Galaxy S26 ফোনটি বেশ কিছু বাজারে Snapdragon 8 Elite Gen 5 এবং কিছু রিজনে Exynos 2600 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছি। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Exynos 2700 চিপের পারফরমেন্স দেখে কোম্পানি এটি আরও বেশি মার্কেটে ব্যাবহার করতে পারে। Galaxy S27 ফোনটি কোন প্রসেসর সহ বাজারে পেশ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
Samsung Galaxy S27 ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির Galaxy S27 সিরিজের জন্য silicon-carbon ব্যাটারি ফিচার ওপর কাজ করতে পারে। Galaxy S27 ফোনটিতে প্রায় 4,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি Galaxy S26 ফোনের 600mAh ব্যাটারির তুলনায় অনেকটাই বেশি।
Samsung Galaxy S27 ফোনে বড়সড় পরিবর্তনের আশা খুব একটা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই আপকামিং ফোনটিতে Galaxy S26 ফোনে ব্যাবহৃত প্রাইমারি সেন্সর, 3x টেলিফটো লেন্স, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ক্যামেরা হার্ডওয়্যার এক রকম রেখেও কোম্পানি প্রসেসিং ও সফটওয়্যারের মাধ্যমে ইমেজ কোয়ালিটি উন্নত করতে পারে।
কবে হবে Samsung Galaxy S27 ফোনের লঞ্চ
আপাতত পাওয়া রিপোর্ট এবং লঞ্চ প্যার্টান অনুযায়ী 2027 সালের ফেব্রুয়ারি মাসে আপকামিং Galaxy S27 সিরিজটি পেশ করা হতে পারে।বর্তমানে মেমরি কোস্টের মূল্যবৃদ্ধির কারণে Galaxy S27 সিরিজের দাম আরও বাড়ানো হতে পারে। যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, তারা এই ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
