আগামী বছরের শুরুর দিকে স্যামসাঙ তাদের Samsung Galaxy S27 সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করা হবে। এই সিরিজে Galaxy S27 Ultra, Galaxy S27 Pro, Galaxy S27+ এবং Galaxy S27 কোনগুলি থাকতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই Samsung Galaxy S27 ফোনের CAD রেন্ডার লিক হয়েছে এবং এর মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S27 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Samsung Galaxy S27 ফোনের ডিজাইন রেন্ডার
Android Headlines আপকামিং Samsung Galaxy S27 ফোনের CAD রেন্ডার শেয়ার করেছে। লিক হওয়া রেন্ডার অনুযায়ী Galaxy S27 ফোনটির ব্যাক প্যানেলে পিল শেপের ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এই ক্যামেরা মডিউল এলইডি ফ্ল্যাশ সহ দেখা গেছে। আসন্ন ফোনের ডিজাইন Galaxy S26 ফোনের মতো দেখাচ্ছে। ফোনটিতে ফ্ল্যাট রেয়ার প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনের উপরের বাঁদিকের কর্নারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
ফোনের ব্যাক প্যানেলের নীচের দিকে সেন্টারে Samsung এর ব্র্যান্ডিং রয়েছে। Samsung Galaxy S27 ফোনটিতে সমান মিড ফ্রেম থাকতে পারে। ফোনটির ডানদিকের ফ্রেমে পাওয়ার বাটন এবং ভলিউম রকার কন্ট্রোল থাকবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy S27 ফোনের নীচের দিকের অংশে USB Type-C পোর্ট দেওয়া হতে পারে। এর দুই দিকে স্পিকার গ্ৰিল এবং মাইক্রোফোন দেখা গেছে। অন্যদিকে ফোনের ফ্রন্টে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই ফোনের উপরের অংশের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হতে পারে। স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেখা গেছে। এছাড়া লিকের মাধ্যমে পাওয়া রেন্ডারে S27 ফোনটি Lavender কালার অপশনে প্রকাশ্যে এসেছে।
Samsung Galaxy S27 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী আপকামিং Samsung Galaxy S27 ফোনটিতে আবারও 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ডায়মেনশন 149.75 x 71.88 x 7.25mm রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ আসন্ন ফোনটি বাজারে উপস্থিত Galaxy S26 ফোনের মতো দেখাবে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy S27 ফোনটিতে Exynos 2700 প্রসেসর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে।
ফটোগ্রাফির দিক দিয়ে Galaxy S27 ফোনটিতে বড় পরিবর্তন পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী Samsung তাদের ISOCELL সেন্সরের পরিবর্তে Sony এর নতুন প্রাইমারি ক্যামেরা সেন্সর টেস্ট করছে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, বিগত পাঁচ বছর পর কোম্পানি তাদের Galaxy S মডেলের ক্যামেরা সেটআপে বড় পরিবর্তন করতে চলেছে।
Galaxy S27 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য প্রায় 4,900mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এটি Galaxy S26 ফোনের তুলনায় প্রায় 14 শতাংশ বেশি বড় সাইজের হতে পারে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য লিক এবং রিপোর্ট হিসাবে মনে করা উচিৎ। লঞ্চের সময় আপকামিং ফোনটির ফিচারের পরিবর্তন করা হতে পারে।
