Samsung Galaxy S27 সিরিজে লঞ্চ হবে Pro মডেল, লঞ্চ হতে পারে চারটি মডেল

Samsung তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে বড়সড় পরিবর্তন করতে পারে। নতুন রিপোর্ট এবং টিপস্টার Ice Universe এর দেওয়া তথ্য অনুযায়ী কোম্পানি আগামী বছর তাদের Galaxy S27 সিরিজে একটি নতুন “Pro” মডেল পেশ করতে পারে। এই তথ্য সঠিক হলে এবার কোম্পানির পক্ষ থেকে Galaxy S27, S27+, S27 Pro এবং S27 Ultra নামের চারটি মডেল লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির লিক ডিটেইলস সম্পর্কে।

Samsung তাদের Galaxy S20 সিরিজের ক্রমাগত স্ট্যান্ডার্ড, Plus এবং Ultra ফরম্যাট বজায় রেখে এসেছে। তবে Galaxy S27 Pro ফোনটি লঞ্চ হলে এই প্যাটার্নের পরিবর্তন ঘটবে। এই ফোনটি Plus এবং Ultra মডেলের মাঝে একটি নতুন প্রিমিয়াম অপশন হিসাবে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে Ultra মডেলের মতো কিছু ফিচার থাকবে, তবে S Pen সাপোর্ট পাওয়া যাবে না। এর ফলে দুটি মডেলের মধ্যে পার্থক্য বজায় থাকবে।

লিক অনুযায়ী Samsung Galaxy S27 Pro ফোনে প্রাইভেসি ডিসপ্লের মতো Ultra-লেভেল ফিচার থাকতে পারে, যা আগে Samsung Galaxy S26 Ultra ফোনে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত এই আপকামিং ফোনটির ডিসপ্লে সাইজ এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটির মধ্য দিয়ে Samsung এমন একটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের চেষ্টা করতে পারে, যা Ultra মডেলের মতো হবে, তবে কিছু এক্সক্লুসিভ ফিচার সরিয়ে দাম কিছুটা কম রাখা হতে পারে।


এই প্রথম Samsung তাদের সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে, এমন কিন্তু নয়। এর কোম্পানির পক্ষ থেকে Galaxy S25 Edge লঞ্চ করা হয়েছিল, যা যথেষ্ট স্লিম ডিজাইন সহ মেইন সিরিজের পর পেশ করা হয়েছিল।

Samsung Galaxy S27 Pro ফোনটিকে কোনো মডেলের রিপ্লেসমেন্ট নয়, বরং একটি নতুন এডিশন হিসাবে দেখা হচ্ছে। এর ফলে ইউজাররা নতুন অপশন পাবেন। বিশেষভাবে যেসব ইউজাররা Plus মডেলের চেয়ে বেশি, অথচ Ultra মডেলের চেয়ে কম ফিচার পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি সেরা বিকল্প হয়ে উঠতে পারে।

যারা ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স চান, তবে S Pen প্রয়োজন নেই তাদের জন্য Samsung Galaxy S27 Pro ফোনটি আদর্শ বিকল্প হয়ে উঠবে। আবার যেসব ইউজাররা Ultra মডেলের চেয়ে কম দামে কিছুটা এক‌ই রকম ফিচার পেতে চান তাদের‌ও এই ফোনটি পছন্দ হবে। এই আপকামিং ফোনটিকে অ্যাপেল এবং গুগলের ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।

Galaxy S27 Pro ফোনটি সত্যিই লঞ্চ হলে, যারা Ultra মডেলের মতো ফিচার এবং পারফরমেন্স চান, তবে অত টাকা খরচ করতে চান না তাদের জন্য একটি দারুণ অপশন হয়ে উঠবে। তবে এই লিক কতটা সত্যি প্রমাণিত হয় সেটাই দেখার।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here