স্যামসাং ভারতে তাদের নতুন সস্তা ট্যাবলেট হিসাবে Samsung Galaxy Tab A11 লঞ্চ করেছে। এই ডিভাইসটি মূলত মাল্টিমিডিয়া ইউজার, স্টুডেন্ট এবং এন্ট্রি লেভেল ট্যাবলেট সেগমেন্টের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ট্যাবটি বিনোদন, গেমিং এবং অনলাইন ক্লাসের মতো বিভিন্ন কাজ সহজেই সামলাতে সক্ষম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Samsung Galaxy Tab A11 ট্যাবে 8.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। হাই ব্রাইট ইনডোর বা আউটডোর সব ধরনের পরিস্থিতিতেই এই ডিভাইসে দারুণ ভিজিবিলিটি উপভোগ করা যায়। এর সঙ্গে এই ট্যাবে Dolby ফিচার সহ ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। এর ফলে ভিডিও, মুভি, কল এবং মিউজিকের সময় ভালো কোয়ালিটির অডিও পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy Tab A11 ট্যাবে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর রয়েছে। এর ফলে যে কোনো দৈনন্দিন কাজ সহজেই করা যাবে। অর্থাৎ মাল্টি টাস্কিং, ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং ও অ্যাপ সুইচিঙের মতো কাজগুলি করতে কোনো সমস্যাই হবে না।
Samsung Galaxy Tab A11 ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ সময় পর্যন্ত অনলাইন ক্লাস, কন্টেন্ট দেখা এবং অন্যান্য কাজ করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা ভিডিও কলের সময় যথাযথ কোয়ালিটি দিতে সক্ষম। অর্থাৎ মিটিং এবং অনলাইন ক্লাসের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Tab A11 ডিভাইসটি গ্ৰে এবং সিলভার কালার অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে এই ট্যাবের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। ফলে প্রচুর পরিমাণে বড় ফাইল, ডকুমেন্ট, ভিডিও এবং গেম স্টোর করে রাখা যাবে।
ভারতের বাজারে Samsung Galaxy Tab A11 ট্যাবটি Samsung.com, Amazon, Flipkart এবং রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হচ্ছে। এই ট্যাবলেট WiFi ও LTE উভয় ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ট্যাবটির 4GB RAM ও 64GB স্টোরেজ সহ WiFi মডেলের দাম 12,999 টাকা রাখা হয়েছে। অপরদিকে LTE মডেল 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে 8GB RAM ও 128GB স্টোরেজ সহ WiFi মডেলের দাম 17,999 টাকা এবং LTE মডেলের দাম 20,999 টাকা রাখা হয়েছে। এই সবকটি ভেরিয়েন্টে কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।
যেসব ইউজাররা একটি নতুন বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য Samsung Galaxy Tab A11 একটি সুন্দর অপশন। এই ডিভাইসটি স্টুডেন্ট, ফ্যামিলি ইউজার, OTT ভিউয়ার এবং বেসিক ইউজারদের জন্য একটি ভালো মাধ্যম হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Redmi Pad 2, OnePlus Pad Lite ও Lenovo Tab M11 ট্যাবলেটগুলির সঙ্গে এই নতুন ডিভাইসটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তবে Samsung ট্যাবটি ব্র্যান্ড ভ্যালু, ভালো সফটওয়্যার এবং পারফরমেন্সের দৌলতে এগিয়ে থাকতে পারে।
যারা একটি বড় স্ক্রিন, স্মুথ ডিসপ্লে, পারফরমেন্স ও ভালো ব্যাটারি ব্যাকআপ সহ ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য নতুন Samsung Galaxy Tab A11 ট্যাবটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। এই রেঞ্জে ট্যাবলেটটি কেনাই যায়।











