Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy Tab S10 FE, Tab S10 FE+ ট্যাবলেট, জেনে নিন স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে লঞ্চ হল Samsung Galaxy Tab S10 FE, Tab S10 FE+ ট্যাবলেট, জেনে নিন স্পেসিফিকেশন

আজ স্যামসাঙ তাদের গ্ল্যালাক্সি Tab S10 FE সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই স্যামসাঙ Tab S10 FE সিরিজের অধীনে গ্ল্যালাক্সি Tab S10 FE এবং প্রিমিয়াম গ্যালাক্সি Tab S10 FE+ ট্যাবলেট দুটি পেশ করা হয়েছে। এই মডেলগুলি স্যামসাঙ গ্যালাক্সি Tab S9 FE ট্যাবের সাক্সেসার হিসেবে লঞ্চ করা হয়েছে। এই 2023 সালের অক্টোবর মাসে ভারতে 36,999 টাকা দামে পেশ করা হয়েছিল।

গ্যালাক্সি Tab S10 FE এবং গ্যালাক্সি Tab S10 FE+ দুটি মডেলে জেনেরেটিভ AI-ভিত্তিক ফিচার রয়েছে, এর মধ্যে সার্কেল টু সার্চ, অবজেক্ট ইরেজার, বেস্ট ফেস এবং হ্যান্ডরাইটিং হেল্পের মতো ফিচার যোগ করা হয়েছে।

Samsung Galaxy Tab S10 FE, Galaxy Tab S10 FE+ এর দাম এবং সেল

Samsung Galaxy Tab S10 FE+ এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবটিতে 13.1ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এই ট্যাবের স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই স্যামসাঙ গ্যালাক্সি Tab S10 FE+ ট্যাবে স্যামসাঙের Exynos 1580 চিপসেট দেওয়া হয়েছে। এটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল। এই চিপসেটে 12GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: এই ট্যাবের ব্যাক প্যানেলে 13MP ক্যামেরা এবং ফ্রন্টে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: গ্যালাক্সি Tab S10 FE+ ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 10,090mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সফটওয়্যার: এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

অন্যান্য ফিচার: এই ট্যাবে Wi-Fi ডায়রেক্ট, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, S-Pen সাপোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Samsung Galaxy Tab S10 FE এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ট্যাবটিতে 10.9 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এই ট্যাবের স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই স্যামসাঙ গ্যালাক্সি Tab S10 FE ট্যাবে স্যামসাঙের Exynos 1580 চিপসেট দেওয়া হয়েছে। এই ট্যাবে 12GB RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।

ক্যামেরা: প্লাস মডেলের মতো এই ট্যাবের ব্যাক প্যানেলে 13MP ক্যামেরা এবং ফ্রন্টে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: গ্যালাক্সি Tab S10 FE ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সফটওয়্যার: এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

অন্যান্য ফিচার: এই ট্যাবে ডুয়েল স্পিকার, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, স্যামসাঙের S-Pen স্টাইল সাপোর্ট করে।