Samsung ভারতে নিজের আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোন Samsung Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 স্মার্টফোনের অগ্রিম বুকিং শুরু করে দিয়েছে। Samsung-এর আপকামিং স্মার্টফোনের বুকিং গত 31 জুলাই থেকে শুরু হয়ে গেছে। এই দুটি ফোল্ডেবেল স্মার্টফোনকে 10 আগস্ট লঞ্চ করা যেতে পারে। Samsung-এর এই ফোনটিকে অগ্রিম বুকিং করা ইউজাররা ফোনটি তাড়াতাড়ি পাওয়ার সাথে অনেক অফারও পাবে। Samsung-এর আপকামিং Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 স্মার্টফোনে্য সম্পর্কে বলা হচ্ছে, যে এই ফোন গুলিকে Qualcomm-এর Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরের সাথে লঞ্চ করা যেতে পারে।
Samsung Galaxy Z Flip 4 এবং Flod 4 : অগ্রিম বুকিং
Samsung Galaxy Z Flip 4 এবং Fold 4 স্মার্টফোন দুটির প্রী-বুকিং 31 জুলাই 2022 থেকে শুরু হয়ে গেছে। Samsung-এর এই ফোন দুটির অগ্রিম বুকিংয়ের জন্য গ্রাহকদের 1999 টাকার টোকেন অ্যামাউন্ট জমা করতে হবে। এই ফোন গুলিকে অনলাইন Samsung.com এবং অফলাইন Samsung Exclusive স্টোর থেকে বুক করা যেতে পারে। যারা এই ফোনটিকে প্রী-বুক করবে, তারা ফোনটির ডেলিভারির সাথে 5000 টাকা পর্যন্তের বেনিফিট পাবে।
Samsung Galaxy Z Flip 4 এবং Fold 4 : লঞ্চ
Samsung Galaxy Z Flip 4 এবং Fold 4 স্মার্টফোনটিকে আগামী 10 আগস্ট অনুষ্ঠিত হতে চলা Galaxy Unpacked ইভেন্টে সন্ধ্যে 6.30PM লঞ্চ করা যেতে পারে। ফোল্ডেবেল স্মার্টফোনের সাথে কোম্পানি সেই দিনে আপকামিং Samsung Galaxy Watch 5 সিরিজ (Galaxy Watch 5 এবং Galaxy Watch 5 Pro) এর সাথেই Samsung Galaxy Buds 2 Pro লঞ্চ করতে পারে।
Samsung-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলা Galaxy Unpacked ইভেন্টের ট্রেলার ভিডিও থেকে আপকামিং Galaxy Z Flip 4 স্মার্টফোনের ডিজাইন এবং বেশ কিছু তথ্য জানা গেছে। Samsung-এর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এরসাথে ভিডিও থেকে জানা গেছে, যে Samsung-এর এই ফোনটিকে ফ্ল্যাট সাইড ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে। এরসাথে ট্রেলার দেখে জানা গেছে, যে Samsung-এর এই ফোনটি Flex মোড সাপোর্ট করতে পারে।
খবর অনুযায়ী Samsung-এর আপকামিং ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 স্মার্টফোনের সম্পর্কে বলা হচ্ছে, যে এই ফোন দুটিকে Qualcomm-এর Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরের সাথে মার্কেটে পেশ করা যেতে পারে। এরসাথে Galaxy Z Flip 4 স্মার্টফোনে আগের তুলনায় বড়ো এক্সটার্নাল ডিসপ্লে এবং ফ্ল্যাট এজ দেওয়া যেতে পারে। এছাড়া দুটি মডেলের ফোনে আগের তুলনায় ক্যামেরা সেটআপ আপগ্রেড হতে চলেছে। Samsung-এর সম্পর্কে বলা হচ্ছে, যে কোম্পানি এই ইভেন্টে Galaxy Buds 2-এর প্রো ভার্সন এবং One UI 5 ও পেশ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
