Home খবর Samsung Galaxy Z Flip 7 FE ফোনে থাকতে পারে Z Flip 6 ফোনের মতো স্পেসিফিকেশন, লিক হল ডিটেইলস

Samsung Galaxy Z Flip 7 FE ফোনে থাকতে পারে Z Flip 6 ফোনের মতো স্পেসিফিকেশন, লিক হল ডিটেইলস

আগেই Samsung এর Fan Edition ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন তথ্য জানা গেছে। এটি Galaxy Z Flip 7 FE নামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। আগের মাসে একটি রিপোর্টের মাধ্যমে জানি গিয়েছিল এই ফোনটিতে Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy S24 FE ফোনের মতো স্পেসিফিকেশন থাকবে। এবার অন্য একটি লিকের মাধ্যমে Galaxy Z Flip 7 FE ফোনের আলাদা স্পেসিফিকেশন এবং দাম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip 7 FE ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Flip 7 FE এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy Z Flip 7 FE ফোনটি লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে, কারণ Z Fold 7 এবং Z Flip 7 ফোনের লঞ্চের পর ফোনটি বাজারে পেশ করা হবে। এই জুলাই মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Galaxy Z Flip 6 ফোনটি 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।