স্যামসাং আজকে নিজের বাৎসরিক গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2022) ইভেন্টে দুটি নতুন ফোল্ডেবেল ফোনটিকে (Foldable Phone) প্রকাশ্যে এনেছে। South Korean কোম্পানি Samsung-এর আয়োজিত এই বড়ো ইভেন্টে Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4-এর মতো দুটি বড়ো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করা হয়েছে, এই ফোন দুটিকে কোম্পানির Galaxy Z Fold 3 এবং Galaxy Z Flip 3-এর আপগ্রেডেড ভার্সন হিসেবে পেশ করা হয়েছে। Samsung Galaxy Z Fold 4-এর কথা বলা হলে এটি প্রছম ফোল্ডেবেল ফোন, যা Android 12L-এর সাথে লঞ্চ হতে চলেছে, এটিকে গুগল বড়ো স্ক্রিন যুক্ত ডিভাইসের ডিজাইন করেছে। এই আর্টিকেলে ফোল্ড 4-এর ফিচার, দাম এবং ডিজাইনের সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4-এর ডিটেইলস জানার জন্য (এখানে ক্লিক করুন)
Samsung Galaxy Z Fold 4-এর ডিজাইন
এই ফোনটি একটি বইয়ের মতো খোলে। কোম্পানি ইউজারদের ডিসপ্লেতে লেখার জন্য S Pen দিয়েছে। Samsung Galaxy Z Fold 4 5G স্মার্টফোনটিকে দুটি স্ক্রিন এবং স্লিম বেজলসের সাথে পেশ করা হয়েছে, ফলে ফোনটির ফ্রন্ট স্ক্রিন একটু বড়ো দেখা যায়। এছাড়া এই ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য ভেতরের ডানদিকের স্ক্রিনে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা দেওয়া হয়েছে। বলে দিই, যে ফার্স্ট জেনারেশন Galaxy Fold স্মার্টফোনে অনেক ছোট কভার ডিসপ্লে দেওয়া হয়েছিল, এই ফোনের টপ এবং বটমে অনেক বড়ো বেজলস দেওয়া হয়েছিল। আবার ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, এই ক্যামেরা তিনটি ফ্ল্যাশ সহ ক্যামেরা মডিউলে দেওয়া হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ফোনটির সম্পর্কে কোম্পানি দাবি করেছে, যে এই ফোনটি আগের তুলনায় আরও শক্তিশালী হবে। ফোনটির কভার স্ক্রিন এফ রেয়ার গ্লাসে কর্নিং গোরিলা গ্লাস বিক্টাস+ সহ আর্মার অ্যালুমিনিয়াম ফ্রেম এবং হিঞ্জ কভার দেওয়া হয়েছে। আবার বাইরের ধাক্কায় হওয়া ক্ষতি কম করার জন্য অনুকূলিন পরত দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির প্রধান স্ক্রিন প্যানেলের ডিউরেবিলিটিও বৃদ্ধি করা হয়েছে। ফোনটিকে জলের থেকে প্রতিরোধ করার জন্য IPX8 রেটেড সার্টিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ফোনের সাইজ 130.1 × 155.1 × 6.3 মিমি (আনফোল্ড) এবং ওজন 263 গ্রাম।
Samsung Galaxy Z Fold 4-এর প্রাইস এবং সেল
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4-এর প্রারম্ভিক দাম 1,799 ডলার (প্রায় 1,42,000 টাকা)। এই ফোল্ডেবেল ফোনটি ভারতে আগে থেকেই প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ এবং ফোনটি এই মাসের শেষে বিক্রির জন্য উপলব্ধ হয়ে যাবে। কিন্তু এখনো এই ফোনটির ভারতীয় দাম সম্পর্কে জানা যায়নি।
Samsung Galaxy Z Fold 4-এর ফিচার এবং স্পেসিফিকেশন
- 6.2-ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে
- 7.6-ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে
- কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen1 চিপসেট
- অ্যান্ড্রয়েড 12L ওএস
- 50এমপি + 12এমপি + 10এমপি ট্রিপল রেয়ার ক্যামেরা
- 4MP + 10MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর
- 4,400mAh ব্যাটারি, 25W ফাস্ট চার্জিং
1- ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 ফোনে 6.2-ইঞ্চির এইচডি+ কভার ডায়নামিক অ্যামোলেড 2এক্স ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি 2316 × 904 পিক্সেল রেজল্যুশন যুক্ত 120 হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। আবার এই ফোনে 120Hz রিফ্রেশরেট সহ 7.6-ইঞ্চির QXGA+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হয়েছে।
2- প্রসেসর এবং র্যাম/স্টোরেজ: এই ফোল্ডেবেল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen1 এবং অ্যাড্রিনো GPU দেওয়া হয়েছে। Snapdragon 8+ Gen 1-এর কথা বলা হলে, এটি 8 Gen 1-এর আপগ্রেডেড ভার্সন এবং এটি এই বছরের মে মাসে লঞ্চ হয়েছিলো। চিপসেটের সম্পর্কে কোম্পানির দাবি 8+ Gen 1-এ Snapdragon 8 Gen 1-এর তুলনায় 10% দ্রুত CPU এবং 30% দ্রুত GPU দেওয়া হয়েছে। ফলে স্মার্টফোনের পারফরম্যান্স বুস্ট হয়। এই ফোনে 12GB র্যাম এবং 256GB/512GB/1TB স্টোরেজ দেওয়া হয়েছে, এই ফোনে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানোর অপশন পাওয়া যাবে না।
3- ক্যামেরা: ক্যামেরার কথা বলা হলে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে, ব্যাক প্যানেলে ডুয়াল পিক্সেল এএফ, ওআইএস এবং এফ/1.8 সহ 50 এমপির প্রাইমারি ক্যামেরা, f/2.2 অ্যাপার্চার সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চার এবং পিডিএএফ সহ 10 এমপির টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে।আবার এই ফোনে সেল্ফি এবং ভিডিও চ্যাটের জন্য f/1.8 অ্যাপার্চার সহ 4MP-এর ইন-স্ক্রিন ক্যামেরা এবং বাইরের স্ক্রিনে f/2.4 অ্যাপার্চার যুক্ত 10MP-এয সেন্সর এবং সেল্ফি ও ভিডিও চ্যাটের জন্য 85 ডিগ্রি FoV দেওয়া হয়েছে।
4- ব্যাটারি এবং কানেক্টিভিটি অপশন: স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4-এ 25W ফাস্ট চার্জিং এবং রিভার্স ওয়ারলেস চার্জিং সহ 4,400mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। আবার, ফোল্ডেবেল সুরক্ষাথ জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনে এস-পেন দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে চার্জিং এবং ডেটা সিঙ্কের জন্য 5জি, 4জি এলটিই, ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.2, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।
5- ওএস: এই ফোনটি Android 12L based OneUI custom skin-এ কাজ করে। Android 12L UI-টিকে ব্যবহার করতে খুবই সহজ করে তোলে। এই ফোনে একটি নতুন টাস্কবার দেওয়া হয়েছে, যা ইউজারদের অধিক কাজ করার অনুমতি প্রদান করে। এই ফোনটি পিসির সমান একটি লে-আউট প্রদান করে। এছাড়া এই ফোনে নতুন জেস্চার দেওয়া হয়েছে, যা ফুল-স্ক্রিন অ্যাপকে তৎক্ষণাৎ পপ-আপ উইন্ডো অথবা স্প্লিটে বদলে দেবে।
Google এবং Microsoft-এর সাথে করা স্যামসাঙের অংশিদারি মাল্টিটাস্কিঙকে আরও এগিয়ে নিয়ে যায়। ক্রোম এবং জিমেইল সহ Google অ্যাপে এখন ড্র্যাগ-এন্ড-ড্রপের সাপোর্ট পাওয়া যায়, ফলে ইউজাররা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে লিঙ্ক, ফোটো এবং অন্যান্য তথ্য খুব তারাতারি কপি পেস্ট করতে পারবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
