Home খবর Samsung Galaxy Z Fold 7 স্মার্টফোনে হতে চলেছে ক্যামেরার পরিবর্তন, জেনে নিন কেমন হবে ক্যামেরা ডিজাইন

Samsung Galaxy Z Fold 7 স্মার্টফোনে হতে চলেছে ক্যামেরার পরিবর্তন, জেনে নিন কেমন হবে ক্যামেরা ডিজাইন

এই বছর দ্বিতীয় কোয়ার্টারে Samsung তাদের সপ্তম জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগের লিকের মাধ্যমে Galaxy Z Fold 7 ফোনের বেশি কিছু বড় আপগ্রেড সম্পর্কে জানা গিয়েছিল। সম্প্রতি CAD-বেস্ড লিকে ফোনটির রেন্ডার লিস্টেড হয়েছিল, এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গিয়েছিল। এবার একটি নতুন রিপোর্টের মাধ্যমে Galaxy Z Fold 7 ফোনের প্রাইমারি ক্যামেরাতে প্রায় তিন বছর পর বড় আপগ্রেড হবে বলে জানা গেছে। ফলে এই ফোনটি Galaxy S25 Ultra এবং এর আগের মডেলের মতো হতে পারে।

Samsung Galaxy Z Fold 7 ফোনে থাকতে পারে 200MP প্রাইমারি সেন্সর

Samsung Galaxy Z Fold 7 সম্পর্কে জানা গেছে…

লিক রেন্ডার অনুযায়ী আগের মডেলের মতো Galaxy Z Fold 7 ফোনের ডিজাইন হবে, তবে এটি আগের তুলনায় অনেকটাই পাতলা দেখাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি ফোল্ড হলে 9.5mm এবং খোলার পর থিকনেস 4.5mm হবে।

এই বছর জুলাই মাসে Samsung Galaxy Z Fold 7 ফোনের সঙ্গে Z Flip 7 ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর জুলাই মাসে আগের Galaxy Z Fold 6 মডেল পেশ করা হয়েছিল। এই ফোনের দাম 1,64,999 টাকা রাখা হয়েছিল।