Home খবর Samsung Galaxy Z Fold 8 সিরিজে পাওয়া যাবে কম ক্রিজ সহ ডিসপ্লে, কোম্পানি পেশ করেছে নতুন Flex Titanium টেকনোলজি

Samsung Galaxy Z Fold 8 সিরিজে পাওয়া যাবে কম ক্রিজ সহ ডিসপ্লে, কোম্পানি পেশ করেছে নতুন Flex Titanium টেকনোলজি

লঞ্চের আগেই Samsung তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের নতুন ডিসপ্লে টেকনোলোজি সংক্রান্ত ডিটেইলস শেয়ার করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আসন্ন Galaxy Fold স্মার্টফোনে নতুন Flex Titanium ডিসপ্লে আর্কিটেকচার দেওয়া হবে। এই ফিচার স্ক্রিনের ক্রিজকে অনেকটাই কম করতে সাহায্য করবে এবং ডিসপ্লে আরও মজবুত হয়ে উঠবে। জানিয়ে রাখি আগামী 22 জুলাই Samsung এর Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে তাদের নতুন ফোল্ডেবল ফোনগুলি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra ফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Fold 8 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Flex Titanium টেকনোলজি কি?

Samsung এর বক্তব্য অনুযায়ী নতুন Flex Titanium ফিচার OLED ডিসপ্লের নিচে দুটি নতুন টাইটেনিয়াম বেস্ড লেয়ার ব্যাবহার করা হবে। এর মধ্যে একটি Titanium Alloy Film এবং দ্বিতীয়টি Titanium Support Plate হবে। কোম্পানি জানিয়েছে Titanium Alloy Film সাধারণ পলিমার ফিল্মের তুলনায় প্রায় 20 গুণ বেশি মজবুত। এটির থাকনেস মানুষের চুলের থেকেও 30 শতাংশ কম। এর ফলে ডিসপ্লেতে কম চাপ পড়ে এবং বারবার ফোল্ড-আনফোল্ড করা হলেও ক্রিজ কম দেখা যাবে।

Samsung এর বক্তব্য অনুযায়ী নতুন Titanium Support Plate ফিচার ডিসপ্লে এবং এর সাপোর্ট স্ট্রাকচারের মাঝখানের এয়ার গ্যাপ কম করতে সাহায্য করে। এর ফলে স্ক্রিন ওপেনের ক্ষেত্রে বেশি সমান এক্সপেরিয়েন্স পাওয়া যাবে এবং বারবার ফোল্ডের পর‌ও স্ক্রিনের মজবুতি বজায় থাকবে। কোম্পানির পক্ষ থেকে এতে নতুন অর্গানিক ডিসপ্লে ম্যাটেরিয়াল এবং হাই-রেজোলিউশন প্যানেল ব্যাবহার করা হয়েছে, যা সুন্দর পিকচার কোয়ালিটির পাশাপাশি পাওয়ার কনজাম্পশন কমায়।

ফোল্ড লাইফ সম্পর্কে কিছু জানা যায়নি

Samsung এর পক্ষ থেকে নতুন ডিসপ্লে টেকনোলোজি সম্পর্কে জানানো হয়েছে। তবে নতুন মডেলটি কতবার ফোল্ড করা যাবে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আগের Galaxy Z Fold 7 ফোনটি 5 লক্ষের চেয়েও বেশি ফোল্ড রেটিং পেয়েছিল। এবার নতুন টাইটেনিয়াম টেকনোলজি এই সংখ্যাকে আরও এগিয়ে নিয়ে যায় কি না সেটাই দেখার।

লঞ্চের আগেই প্রকাশ্যে এল একাধিক আপগ্রেড

লিক অনুযায়ী Galaxy Z Fold 8 সিরিজেই শুধুমাত্র নতুন ডিসপ্লেই নয়, বরং বড় ব্যাটারি, 45W ওয়্যারর্ড ফাস্ট চার্জিং, 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। একইসঙ্গে আগের চেয়েও বেশি আপকামিং মডেলের দাম হবে বলে মনে করা হচ্ছে। 22 জুলাই Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে সিরিজের ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে।

ফোল্ডেবল স্মার্টফোন ইউজাররা প্রায়শই স্ক্রিনের ক্রিজ সম্পর্কে অভিযোগ করে থাকেন। Samsung এর এই Flex Titanium টেকনোলজি বাস্তবে ডিসপ্লের ক্রিজ যদি অদৃশ্য করে রাখতে পারে, তবে আপকামিং Galaxy Z Fold 8 সিরিজের ফোনগুলি কোম্পানির এখনও পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন হয়ে উঠতে পারে। তাই আসন্ন সিরিজ Honor, OPPO এবং Vivo ব্র্যান্ডের প্রিমিয়াম ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে লঞ্চের পর এই বিষয়ে ইউজারদের রেসপন্স দেখা দরকার। 22 জুলাই লঞ্চের দিন Samsung Galaxy Z Fold 8 সিরিজের ফোনের সম্পূর্ণ ডিটেইলস আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।