স্যামসাং ফ্যানদের জন্য গতকাল দারুণ খুশির দিন ছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে তাদের ‘Fold 8’ সিরিজের সূচনা করে Samsung Galaxy Z Fold 8 এবং Samsung Galaxy Z Fold 8 Ultra নামের দুটি ফোল্ডেবল স্মার্টফোন পেশ করেছে। এই প্রথম কোম্পানি তাদের ‘ফোল্ডেবল’ সেগমেন্টে কোনো ‘আল্ট্রা’ মডেল লঞ্চ করেছে। Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দামী ফোল্ডেবল স্মার্টফোন। এই লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের ডিজাইন
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে দুটি ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ফোনটি ফোল্ড ও আনফোল্ড উভয়ভাবে ব্যাবহার করা যায়। এই ফোনটির ফোল্ড অবস্থায় থিকনেস মাত্র 8.9mm। অপরদিকে ফোনটি আনফোল্ড করলে মাত্র 4.1mm থিকনেস পাওয়া যায়। জানিয়ে রাখি এই ফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এর আগে HONOR Magic V5 ফোনেরও আনফোল্ড থিকনেস ছিল 4.1mm।
কোম্পানি তাদের Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে Flex Titanium স্ট্রাকচার ব্যাবহার করেছে। এই টেকনোলজিতে ডিসপ্লের নিচে টাইটেনিয়াম বেস্ড লেয়ার যোগ করা হয়েছে। এতে একটি Titanium Alloy Film এবং একটি Titanium Support Plate রয়েছে। জানিয়ে রাখি এই অ্যালয় ফিল্ম যে কোনো সাধারণ পলিমার ফিল্মের তুলনায় 20x বেশি মজবুত এবং এটির থিকনেস মানুষের চুলের থেকেও 30% কম। এটি স্ক্রিনের ক্রিজ কম দৃশ্যমান করার পাশাপাশি আরও স্ট্রং করে তোলে।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.7 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সহ এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 85° FoV এবং কোয়াড পিক্সেল অটো ফোকাস সাপোর্ট করে। এই ফোনের মেইন ক্যামেরা 2X অপটিক্যাল জুম সাপোর্ট করে।

200MP প্রাইমারি সেন্সরের পাশাপাশি এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে f/1.9 অ্যাপার্চার ও 120° FoV এর ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চার ও 3X অপটিক্যাল জুম সাপোর্ট সহ 10MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটির টেলিফটো লেন্সও OIS ফিচার সাপোর্ট করে।
সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের প্রাইমারি ডিসপ্লেতে f/2.2 অ্যাপার্চারযুক্ত 10MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই সেন্সর 100° FoV সাপোর্ট করে এবং কোম্পানির পক্ষ থেকে এটিকে মেইন ক্যামেরা বলা হয়েছে। এই ফোনটি ফোল্ড করার পর কভার স্ক্রিনেও f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP সেলফি ক্যামেরা পাওয়া যায়।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে 2504 x 2256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.0-ইঞ্চির QXGA+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির এই প্রাইমারি ডিসপ্লে Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি। এই স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট, 3000nits ব্রাইটনেস, 422ppi পিক্সেল ডেনসিটি এবং Vision Booster সাপোর্ট করে। এই ফোনের প্রাইমারি স্ক্রিনে low-reflection ডিসপ্লে ফিনিশ রয়েছে, ফলে আউটডোরেও স্ক্রিনে ভিভিড ও ব্রাইট কন্টেন্ট দেখা যাবে।

Galaxy Z Fold 8 Ultra ফোনে 1080 x 2520 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হয়েছে। Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এই FHD+ স্ক্রিন 120Hz অ্যাডপ্টিভ, 3000nits ব্রাইটনেস, 422ppi পিক্সেল ডেনসিটি এবং Vision Booster সাপোর্ট করে।
এই ফোনটি Android 17 বেস্ড One UI 9 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.6GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। স্মুথ হেভি পারফরমেন্সের জন্য কোম্পানি এটিকে বিশেষভাবে অপ্টিমাইজ করেছে।

Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ডুয়েল ব্যাটারি রয়েছে, যা OneUI 9 সহ দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 30 মিনিটে 67% চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটি 20W ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare ফিচার সাপোর্ট করে।
Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের দাম
ভারতের বাজারে Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1,99,999 টাকা। এই ফোনের 12GB RAM + 512GB Storage ভেরিয়েন্ট 2,19,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটির 16GB RAM + 1TB Storage টপ মডেলের দাম রাখা হয়েছে 2,59,999 টাকা।

আগামী 4 আগস্ট থেকে ভারতে Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনের সেল শুরু হবে। এই ফোনটি Violet Shadow, Graphite ও Cream কালার সহ ওয়েবসাইট এক্সক্লুসিভ Green Shadow কালার অপশনে পেশ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 9,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও স্পেশাল লিমিটেড টাইম অফারে 10,000 টাকার ভাউচার পাওয়া যাবে। এই ফোনটি 30 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।









