HMD এর পক্ষ থেকে Nokia 300 4G Power Bank নামের নতুন ফিচার ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি শুধুমাত্র একটি ফিচার ফোন নয়, বরং পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যাবহারের জন্য উপযোগী করে তোলা হয়েছে। আপাতত এই ফোনটি ফিলিপিনো পেশ করা হয়েছে। এই ফোনে 2.4-ইঞ্চির ডিসপ্লে, 3,700mAh ব্যাটারি, IP65 রেটিং এবং রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Nokia 300 4G Power Bank ফোনের স্পেসিফিকেশন
Nokia 300 4G Power Bank ফোনটিতে মজবুত বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে। এই ফোনে 2.4-ইঞ্চির QVGA ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে রাগেড ডিজাইনের পাশাপাশি অ্যান্টি-স্লিপ বডি রয়েছে, ফলে ফোনটি হাতে ধরে রাখতে কোনো সমস্যা হয় না।
ফটোগ্রাফির জন্য Nokia 300 4G Power Bank ফোনের ব্যাক প্যানেলে 0.3MP ক্যামেরা দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনটির স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যায়।
Nokia 300 4G Power Bank
– 2.4″ QVGA
– 0.3MP Camera
– 3700mAh, 18W
– Up to 44Days* battery
– microSD 32GB
– IP65, Rugged, 5W Reverse, Media player, FM Radio, BT, 3.5mm. audio, Hight Intensity Torch, USB-C, etc. pic.twitter.com/CWHYtE3OpF— HMD_MEME’S (@smashx_60) July 17, 2026
Nokia 300 4G Power Bank ফিচার ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 3,700mAh ব্যাটারি। সেগমেন্টের দিক থেকে এই ব্যাটারি যথেষ্ট বড়। এই ফোনটি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করে 45 দিন স্ট্যান্ডবাই টাইম বা 26 ঘন্টা টকটাইম বা একনাগাড়ে 23 ঘন্টা টর্চ ব্যাবহার করা যাবে।
Nokia 300 4G Power Bank ফোনের টর্চটিও যথেষ্ট উল্লেখযোগ্য। কোম্পানি জানিয়েছে এই ফোনের টর্চ বাজারে উপস্থিত সাধারণ ফিচার ফোনের টর্চের চেয়ে 5 গুণ বেশি আলো দেয়। এমনকি এই ফোনের আলোর ব্রাইটনেস iPhone 16 Pro ফোনের ফ্ল্যাশ লাইটের চেয়েও দ্বিগুণ।
এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার। Nokia 300 4G Power Bank ফোনে একটি বিশেষ ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে, এটি একবার প্রেস করলেই ফোনটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যাবহার করা যাবে। এই ফিচারের দৌলতে 5W আউটপুট পাওয়ার সহ অন্য ডিভাইস চার্জ করা যায়।
Nokia 300 4G Power Bank ফোনের দাম
ফিলিপিন্সের বাজারে Nokia 300 4G Power Bank ফোনটি PHP 1,990 অর্থাৎ প্রায় 3,100 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Shopee প্ল্যাটফর্মের মাধ্যমে ইউজাররা এই ফোনটি প্রিঅর্ডার করতে পারবেন। এই ফোনটি Black, Green এবং Gold কালার অপশনে সেল করা হবে।
যেসব ইউজারদের দীর্ঘ ব্যাটারি লাইফ, মজবুত বিল্ড কোয়ালিটি এবং দরকারে অন্য ডিভাইস চার্জের সুবিধা প্রয়োজন তাদের জন্য Nokia 300 4G Power Bank ফিচার ফোনটি সুন্দর বিকল্প। যারা একটি নতুন 4G ফিচার ফোন খুঁজছেন তাঁরা এই ফোনটি দেখতে পারেন।









