Apple এর পথ অনুসরণ করে এবার Samsung ও চার্জার ছাড়াই লঞ্চ করল তাদের নতুন মোবাইল ফোন, হতবাক ইউজাররা

সম্প্রতি Samsung ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে একটি নতুন লো বাজেট ডিভাইস Samsung Galaxy A13 4G লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি ভারতে 14,999 টাকার প্রারম্ভিক মূল্যে সেল এর জন্য পাওয়া যাবে, যেখানে 6GB RAM, Exynos 850 চিপসেট 50MP কোয়াড রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি আছে। ভারতের পর কোম্পানি এই স্মার্টফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রেও লঞ্চ করেছে, কিন্তু সেখানে Galaxy A13 4G ফোনটির বক্সে কোম্পানি চার্জিং অ্যাডাপ্টার দেয়নি।

ভারতীয় বাজারে লঞ্চ হওয়া Samsung Galaxy A13 4G ফোনটিতে 5,000 mAh ব্যাটারি আছে যা 15W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। ভারতে কোম্পানি এই ফোনের বক্সে 15W চার্জার দিচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, Samsung তাদের Galaxy A13 4G ফোনের বক্সে চার্জার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ফোন বক্সে ইউজাররা শুধুমাত্র চার্জিং USB Cable পাবেন , চার্জার অ্যাডাপ্টার পাবেন না। Apple কোম্পানি দীর্ঘদিন ধরেই তাদের আইফোনের সাথে রিটেইল বাক্সে চার্জার দেয় না। সম্প্রতি Realme ইন্ডিয়া ও ঘোষণা করেছে যে তাদের আসন্ন Realme Narzo 50A-এর বক্সে কোনও চার্জার দেওয়া হবে না।

Samsung Galaxy A13 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A13-এর ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি ইনফিনিটি ‘V’ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন টিএফটি এলসিডি প্যানেলে তৈরি যার রিফ্রেশ রেট 60Hz। এই Samsung ফোনটি Android 12 ভিত্তিক OneUI 4.1-এ লঞ্চ করা হয়েছে এবং 2.2GHz-এ octa-core প্রসেসর সহ Samsung Exynos 850 চিপসেটে চলে।

ফটোগ্রাফির জন্য, এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সাপোর্ট আছে, যেখানে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে যার সাথে LED ফ্ল্যাশ সহ F/1.8 অ্যাপারচার আছে। ফোনের ব্যাক প্যানেলে F/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, F/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

Samsung Galaxy A13 4G এর দাম

এই ফোনের দাম সম্পর্কে বলার আগে আপনাদের জানিয়ে রাখি যে Galaxy A13 4G ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে সেল এর জন্য পাওয়া যাবে। এর 4 GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 14,999 টাকায়, 4 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকায় এবং 6GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টটি 17,499 টাকায় কেনা যাবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে Samsung Galaxy A13 4G-এর দাম প্রায় $189.99 US অর্থাৎ 14,500 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here