Samsung -এর সাথে সম্পর্কিত একটি খবর শুধুমাত্র Samsung ইউজারদের জন্যই নয়, বরং অন্যান্য মোবাইল ব্র্যান্ডগুলি সহ সমগ্র টেক মার্কেটকে হতবাক করেছে৷ জানা গেছে যে Samsung ভারতে তাদের সমস্ত কীপ্যাড ফিচার যুক্ত ফোনগুলি বন্ধ করার প্ল্যান করছে এবং তার সাথে কোম্পানি আর 15,000 টাকার কম দামের স্মার্টফোন লঞ্চ করবে না। সমস্ত কীপ্যাড মোবাইল ফোন বন্ধ করার ঘোষনায় হাজার হাজার ফিচার ফোন ইউজাররা ধাক্কা খেয়েছে এবং 15,000 টাকার নিচে স্মার্টফোন চালু না করার বিষয়টি টেক মার্কেটে একটি নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
15000 এর কম দামী Samsung স্মার্টফোন
প্রথমত, মার্কেটে 15,000 টাকার কম দামে যেসব Samsung স্মার্টফোনগুলো আছে সেগুলো হল – Samsung Galaxy M32, Samsung Galaxy F22, Samsung Galaxy A13, Samsung Galaxy M12, Samsung Galaxy F12, Samsung Galaxy M21, Samsung Galaxy A03s, Samsung Galaxy A12, Samsung Galaxy M12, Samsung Galaxy A03 Core, Samsung Galaxy A03 এবং Samsung Galaxy F02s। এই সমস্ত মোবাইল ফোনগুলি অনলাইন এবং অফলাইন মার্কেটে সেল এর জন্য উপলব্ধ যা Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেল স্টোর এর পাশাপাশি Amazon এবং Flipkart এর মতো শপিং সাইটগুলি থেকেও কেনা যাবে৷
15,000 টাকার কম দামের মোবাইল ফোন কি সত্যিই বন্ধ করা হবে?
আপনারা যদি ভেবে থাকেন বিষয়টি সত্যি, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে আসলে এমন কিছু হবে না। Samsung -এর 15,000 টাকার কম দামের স্মার্টফোন একেবারেই বন্ধ হবে না। ইন্ডাস্ট্রি সূত্রের সাথে হওয়া কথার ভিত্তিতে আমরা বলতে পারি যে ভারতে এই দামের নিচে মোবাইল ফোনগুলি বন্ধ করার কোনও ইচ্ছা কোম্পানির নেই৷ তবে হ্যাঁ, এই বছরের শেষের দিকে বা পরের বছরের শুরুতে, কোম্পানি অবশ্যই তাদের কীপ্যাড ফিচার ফোনের প্রোডাকশন বন্ধ করার প্ল্যান করছে, তবে 15,000 টাকার কম দামের স্মার্টফোন মার্কেটে থাকবে।
Galaxy স্মার্টফোনের চাহিদা
উপরে দেওয়া 15 হাজারের নিচে Samsung স্মার্টফোনের তালিকায় আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কোম্পানির তিনটি স্মার্টফোন সিরিজ এই বাজেট সেগমেন্টে এক্টিভ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে Samsung Galaxy A সিরিজ মূলত অফলাইন মার্কেটের জন্য কোম্পানি তৈরি করেছে।
Samsung এর Galaxy M সিরিজ অনলাইন মার্কেটে অত্যন্ত জনপ্রিয় এবং এই সিরিজের মোবাইল ফোনগুলি দুর্দান্ত স্কিম সহ অ্যামাজন ইন্ডিয়াতে সেল এর জন্য উপলব্ধ। Galaxy F সিরিজ ই-কমার্স সাইট Flipkart থেকে আকর্ষণীয় ডিলের সাথে কেনা যাবে। এই তিনটি সিরিজ 15 হাজারের কম বাজেটে সেরা অপশন দেয় এবং Samsung মোবাইলের সেল এবং প্রফিট এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কোন স্যামসাং ফোন বন্ধ করা হবে?
যদিও Samsung এখনও অফিসিয়ালি কিছু জানায়নি, তবে সূত্র অনুযায়ী , কোম্পানি তাদের ফিচার ফোনগুলি বন্ধ করার প্ল্যান করছে। কোম্পানির প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুর মধ্যে ভারতে Samsung-এর কীপ্যাড মোবাইল ফোন তৈরি করা বন্ধ হয়ে যাবে এবং কোম্পানি তাদের ফিচার ফোন সেলও বন্ধ করে দেবে। আপনাদের জানিয়ে রাখি যে Samsung Guru এবং স্যামসাং Metro এই সেগমেন্টে বেশ হিট এবং কীপ্যাড মোবাইল ইউজাররা এই দুটি ফোন বেশ পছন্দ করেন।
প্রাপ্ত তথ্য অনুসারে,কীপ্যাড সহ Samsung ফিচার মোবাইল ভারতে Dixon কোম্পানি তৈরি করছে এবং এই ফিচার ফোনের শেষ চালান 2022 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। এই চালানের পর এসব মোবাইল ফোনের আর কোনো নতুন ইউনিট প্রোডাকশন হবে না। এসব মোবাইল বিক্রি বেশি হলেও প্রফিট অনেক কম থাকে। ফোন তৈরি এবং সেল এর খরচের মধ্যে খুব সামান্য অন্তির রয়েছে, যার কারণে এই ফোনগুলি কোম্পানির লাভে বড় অবদান রাখতে ব্যর্থ হয়। আর এইজন্যই Samsung তাদের কীপ্যাড মোবাইল এবং ফিচার ফোনগুলির প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে৷
