9 জুলাই Samsung এর Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7 এবং Galaxy Z Flip 7 FE ফোনগুলি ছাড়াও একটি প্রিমিয়াম ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ করা হবে। এই ফোনটি Galaxy G Fold নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Android Authority এর রিপোর্ট অনুযায়ী, One UI 8 এর একটি বিল্ডে এই ট্রাই-ফোল্ড ফোনটির ডিজাইন দেখা গেছে। যারা নতুন ফোল্ডিং ডিজাইন সম্পর্কে জানতে ভালোবাসেন, তাঁরা এই ফোনটির লুক সম্পর্কে ধারণা করতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
উপরোক্ত ভিডিওর মাধ্যমে আপকামিং ট্রাই-ফোল্ড ফোনটি দুটি হিঞ্জ সহ দেখা যাচ্ছে। Samsung এর আগের প্রোটোটাইপের ( Flex G) উপর ভিত্তি করে ফোনের বাঁদিকে এবং ডানদিকের স্ক্রিন ভিতরের দিকে ফোল্ড হবে।
এই ডিজাইনে Galaxy Z Fold 6 বা 7 এর মতো বুক-ফার্ম ফোল্ডিং ফোনের তুলনায় বড় ইনার ডিসপ্লে পাওয়া যাবে। ডানদিকে স্ক্রিনে পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে।
ফোনের ব্যাক প্যানেলেও স্ক্রিন থাকবে, এতে পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হবে। Samsung তাদের আপকামিং ফোনের আন্ডার ডিসপ্লে সরিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
বাঁদিকের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপে মোট চারটি সেন্সর রয়েছে।
ফোনটির বাঁদিকের অংশের স্ক্রিনের বদলে একটি খালি প্যানেল রয়েছে। প্রথমে এই বাঁদিকের প্যানেলটি ভাঁজ করা হয়, এরপর এর উপড়ে ডানদিকের প্যানেল ভাঁজ করতে হবে।
এই ভিডিওতে ফোনে আলাদা আলাদা হিঞ্জ সাইজ দেখা যাচ্ছে, এটা ফোনের সুরক্ষিত ফোল্ডিং মেকানিজামের জন্য ব্যাবহার করা হতে পারে।
আমরা এই ভিডিও ক্লিপের মাধ্যমে এইসব তথ্যই জানতে পেরেছি। এছাড়া আগের লিক এবং কানাঘুষোর উপর ভিত্তি করে Galaxy G Fold ফোনটিতে 9.96 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং এর ওজন প্রায় 298 গ্রাম হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি সম্পূর্ণ ফোল্ড হলে প্রায় 6.54 ইঞ্চি উঁচু হবে বলে জানা গেছে। মাল্টি-ফোল্ড মেকানিজামের জন্য আপকামিং ফোনটি বাজারে উপস্থিত Galaxy ফোল্ডেবল ফোনের তুলনায় কিছুটা মোটা হতে পারে।
Samsung এর কাছে একটি S শেপের ফোনের কনসেপ্ট রয়েছে, এটির নাম Flex S। এই ফোনেও দুটি হিঞ্জ এবং একটি আলাদা অংশ থাকবে। বাঁদিকের অংশ (স্ক্রিন) মাঝের অংশে (ব্যাক প্যানেল) ওপরের বাইরের দিকে ভাঁজ হবে এবং ডানদিকের অংশ (স্ক্রিন) মাঝের অংশের (স্ক্রিন) ওপর ভিটরের দিকে ভাঁজ হয়ে। এটি অনেকটা Huawei Mate XT এর মতো ফাংশন করতে পারে।
যেহেতু এইসব ফোল্ডেবল ফোনে দুটি হিঞ্জ থাকা সত্ত্বেও বাস্তবিক তিনবার ভাঁজ হয় না, তাই সম্ভবত Samsung এই নতুন ফরম্যাটটির নাম “ট্রাই-ফোল্ড” রাখবে না। Android Authority যে অ্যানিমেশন ফাইল পেয়েছে, সেটিতে “Multifold 7” নাম দেখা গেছে। এটি শুধুমাত্র একটি ইন্টারনাল কোডনেম, নাকি এটিই ফাইনাল মার্কেটিং নেম রাখা হবে, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত এইসব তথ্যগুলিকে লিক মনে করা হচ্ছে।
