Home খবর এই বছর তৃতীয় কোয়ার্টারে Samsung tri-fold স্মার্টফোনের সঙ্গে আসতে চলেছে Fold 7, Flip 7, Flip FE

এই বছর তৃতীয় কোয়ার্টারে Samsung tri-fold স্মার্টফোনের সঙ্গে আসতে চলেছে Fold 7, Flip 7, Flip FE

2019 সালে Samsung তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন এবং 2020 সালের প্রথম তাদের ফ্লিপ স্মার্টফোন পেশ করেছিল। এরপর থেকেই কোম্পানি এই ফোনগুলির সাক্সেসার পেশ করে চলেছে। তবে এখনও পর্যন্ত এই ফোনগুলির মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাইনি। এই বছর স্যামসাঙ তাদের ফোল্ডেবল ফোনের সংখ্যা বাড়িয়ে একটি tri-fold (তিনবার ফোল্ড ফোন) স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে Z Fold এবং Z Flip স্মার্টফোনের সাত নম্বর জেনারেশন এবং Z Flip ফ্যান এডিশন স্মার্টফোন পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

স্যামসাঙ ফোল্ডেবল 2025: ট্রাই ফোল্ড এবং Z Flip FE

স্যামসাঙ গ্যালাক্সি Z ফোল্ড 7 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

গত বছরের তুলনায় স্যামসাঙ গ্যালাক্সি Z ফোল্ড 7 স্মার্টফোনটি অত্যন্ত পাতলা হবে বলে আশা করা হচ্ছে। এটি স্যামসাঙের গ্যালাক্সি Z ফোল্ড 6 স্পেশাল এডিশনের চেয়েও পাতলা হতে পারে। এর থিকনেস মাত্র 10.6 মিমি রয়েছে। কোম্পানির আগের স্পেশাল এডিশনের মতো এস-পেন ডিজিটাইজার বাদ দিয়ে এটি করতে পারে।