Home খবর 200MP ক্যামেরা এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সহ লঞ্চ হল Samsung W27 স্মার্টফোন, জেনে নিন চাইনিজ দাম

200MP ক্যামেরা এবং স্যাটেলাইট কানেক্টিভিটি সহ লঞ্চ হল Samsung W27 স্মার্টফোন, জেনে নিন চাইনিজ দাম

Samsung চীনে তাদের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Samsung W27 লঞ্চ করে দিয়েছে। এই ফোনে AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 ফর Galaxy চিপসেট, 200MP ক্যামেরা এবং স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার রয়েছে। এই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Samsung W27 ফোনের স্পেসিফিকেশন

Samsung W27 ফোনে 8-ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X ইনার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 2504 × 2256 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 422ppi। এই ডিসপ্লে 1Hz থেকে 120Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট ও HDR10+ সাপোর্ট করে এবং এই স্ক্রিন 3,000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম।

এই ফোনের বাইরের দিকে 6.5-ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিনের রেজোলিউশন 2520 × 1080 এবং এই ডিসপ্লেতেও 1Hz থেকে 120Hz পর্যন্ত অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট পাওয়া যায়। Samsung W27 ফোনটির কভার ডিসপ্লেতে Corning Gorilla Glass Ceramic 3 কোটিং রয়েছে।

Samsung W27 ফোনটি আনফোল্ড করলে 4.1mm থিকনেস পাওয়া যায় এবং ফোল্ড অবস্থায় 8.9mm থিকনেস উপভোগ করা যাবে। এই ফোনটির ওজন 215 গ্ৰাম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP48 রেটিং দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung W27 ফোনে Qualcomm का Snapdragon 8 Elite Gen 5 ফর Galaxy চিপসেট যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.74GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU রয়েছে।

Samsung W27 ফোনটি 16GB RAM সহ 512GB ও 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড One UI 9 অপারেটিং সিস্টেমে কাজ করে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 7, Bluetooth 6.0, NFC এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে Dolby Atmos সাপোর্টেড স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung W27 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে OIS সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুমের ক্ষমতাসম্পন্ন 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি 30x Space Zoom সাপোর্ট করে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির ভেতরে ও বাইরে উভয় স্ক্রিনে 10MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung W27 ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের জন্য China Telecom এর সঙ্গে পার্টনারশিপ করা হয়েছে।

Samsung W27 ফোনের দাম

চীনের বাজারে Samsung W27 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 16GB RAM + 512GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 18,999 ইউয়ান অর্থাৎ প্রায় 2,71,400 টাকা। এক‌ইভাবে ফোনটির 16GB RAM + 1TB স্টোরেজ সহ 21,999 ইউয়ান দামে পেশ করা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 3,14,200 টাকার কাছাকাছি। ভারতীয় ইউজারদের জন্য Samsung Galaxy Z Fold 8 Ultra ফোনটি এই ফোনের সুন্দর বিকল্প।