Samsung Galaxy Note 10 Lite, Galaxy S10 Lite ও Galaxy A51 সম্পর্কে বলা হচ্ছে এই ফোনগুলি ডিসেম্বর মাসেই লঞ্চ হবে। সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung এর একটি নতুন স্মার্টফোন গীকবেঞ্চে SM-N770F মডেল নাম্বারের সঙ্গে স্পট করা হয়েছে। মনে করা হচ্ছে এই লিস্টেড ফোনটি Galaxy Note 10 Lite।
আরও পড়ুন : লিক হল Realme X50 5G এবং X50 Lite (Youth Edition) 5G এর স্পেসিফিকেশন
গীকবেঞ্চের লিস্টিঙে Samsung Galaxy Note 10 Lite এর কিছু স্পেসিফিকেশনও লিক হয়েছে। কয়েক দিন আগেই আমরা জানিয়েছিলাম কোম্পানি আগামী ডিসেম্বরে Samsung Galaxy Note 10 Lite, Galaxy S10 Lite ও Galaxy A51 ফোনগুলি লঞ্চ করতে পারে।।
Samsung Galaxy Note 10 Lite স্পেসিফিকেশন
MySmartPrice এ স্পট করা যে গীকবেঞ্চের লিস্টিঙের কথা উল্লেখ আছে সেখানে এই ফোনটি সিঙ্গেল কোরে 667 এবং মাল্টি কোরে 2,030 স্কোর পেয়েছে। বেঞ্চমার্ক সাইটে Galaxy Note 10 Lite এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে কোম্পানির নিজস্ব Exynos 9810 চিপসেট থাকবে। প্রসঙ্গত Exynos 9810 গত বছর লঞ্চ করা স্যামসাঙের ফ্ল্যাগশিপ প্রসেসর, যা Galaxy S9, Galaxy S9+ ও Galaxy Note 9 ফোনে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : আগামী 3 ডিসেম্বর লঞ্চ হবে Motorola এর প্রথম পপ-আপ সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন One Hyper
গীকবেঞ্চ থেকে জানা গেছে Samsung Galaxy Note 10 এ 6 জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম থাকবে। অন্যদিকে Samsung Galaxy Note 10 Lite এ কোম্পানির গত বছরের ফ্ল্যাগশিপ চিপসেট এক্সিনস 9810 চিপসেট থাকতে পারে। এই ফোনটি আগামী মাসে ইউরোপে লঞ্চ করা হতে পারে।

এছাড়া আশা করা হচ্ছে কোম্পানি তাদের “এস” সিরিজের অন্তর্গত Galaxy S10 Lite ফোনটি স্ন্যাপড্রাগন 855 SoC এর সঙ্গে পেশ করতে পারে। Samsung Galaxy S10 Lite এ 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 6.69 ইঞ্চির ডিসপ্লে ও 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










