অনলাইন ফ্রডের ঘটনা ইন্ডিয়াতে প্রায়ই সামনে আসছে। কিছু ঘটনাতে ফোন বা ব্যাঙ্ককে হ্যাক করা হচ্ছে তারপরে টাকা বেড় করে নেওয়া হচ্ছে, আবার কিছু জায়গায় স্প্যাম লিঙ্গের মাধ্যমে লোকেদের সহজেই শিকার বানানো হচ্ছে। একদিকে যেখানে অনলাইন বিশ্বাসঘাতকতা অ্যাডভান্স হচ্ছে আবার অন্যদিকে আজও ভারতে বহু এরকম মহারোথি বসে আছে যারা জানে যে মাথা নিয়ে না সাধারণ লোকেদের মন নিয়েও খেলা যায়। এরকম লোকেরা ফ্রি পুরস্কার, লাকি ড্র উইনার আর অফারের বিজয়ীর লোড দেখিয়ে ঠকিয়ে নেয়। এরকমই একটি ফ্রড কল আমার কাছে এসেছিল যার মধ্যে নিজেকে Amazon India এর কর্মচারী বলে আমাকে সুসংবাদ বলে ছিল, আমাজনে জিনিস অর্ডার করায় আমার নামে লাকি ড্র বেরিয়েছে আর এখন আমাকে 12 লাখ টাকার Tata Storme গাড়ি গিফ্ট দেওয়া হবে।
এভাবে করা হয় ফ্রড কল
চলুন ঠকানোর এই ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত বলা যাক। আমি প্রতিদিনের মতো নিজের অফিসে কাজে ব্যস্ত ছিলাম আর তখনই আমার কাছে একটি কল আসে। এই কলটি +91 কোডের নাম্বার ছিল যার থেকে বোঝাই যায় যে এটি ইন্ডিয়ান নাম্বার। কল রিসিভ করার পরে অন্যদিকে থাকা ব্যক্তি নিজেকে আমাজনের এমপ্লয়ই বলে এবং আমরাও সেটি মেনে নি। অথচ তার ভাষা শুনে পরিস্কার বোঝা যাচ্ছিল যে তিনি কোনো আমাজনের কর্মচারী না কারন তিনি না তো ইংলিশ বুঝতে পারছিলেন আর না তো হিন্দি ঠিক করে বোলতে পারছিলেন। কিন্তু আমাজনের মতো কোম্পানিতে কলিং ডিপার্টমেন্টের কর্মচারীদের ভাষা আর কথা বলার উপরে বিশেষ ট্রেনিং দেওয়া হয়।
লাকি ড্রয়ের নামে জোচ্চুরি
Amazon India তে কাজ করা এই ব্যক্তি আমাকে বলে যে কোম্পানি নিজের কিছু ইউজারদের লিস্ট বেড় করে লাকি ড্র করেছিল, যার মধ্যে আমার নাম বেরিয়েছে। আমাকে বলা হয় যে লাকি ড্রয়ের বিজয়ী হওয়ার কারনে এখন আমাকে Tata Storme গাড়ি গিফ্ট করা হবে। আমার মতো i10 চালানো লোককে সরাসরি 12 লাখ টাকার SUV পাবো এই শুনে তো মনে খুশিতে নেচে উঠেছিল কিন্তু তারপরে নিজের চিন্তা ভাবনার উপরে কন্ট্রোল করে প্রশ্ন করলাম, কবের মধ্যে এই গাড়ি পেয়ে যাবো আমি দাদা? কারন দুই সপ্তাহ পরে লখনউ ঘুড়তে যাওয়ার আছে আর জলদি যদি দিয়ে দেন তাহলে তাতেই চলে যাবো। গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবে।
ফোনের ওই পারের ব্যক্তিও জবাব দেয় যে একবার আপনি নিজের পরিচয় কন্ফর্ম করিয়ে নিন আর আজকেই আপনার গাড়ি এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। এই কথায় আমি প্রশ্ন করি যে দাদা আমি হরিয়ানাতে থাকি আর HR নাম্বারের গাড়িই চাই তাহলে এইখানের শোরুম থেকে দিয়ে দিন, তাহলে আমি নিজের পছন্দ অনুযায়ী কালারও পছন্দ করতে পারবো। আমাজনের সেই স্যার ক্ষমা চাওয়ার সাথে বলে যে, সরি স্যার পলিসির অনুযায়ী আপনাকে কলকাতা থেকে গাড়ি পাঠানো হবে আর আপনাকে ডেলিভারি চার্জের জন্য 4,200 টাকা এখনই দিতে হবে যাতে আমরা এখান থেকে আপনার গাড়ি কুরিয়ার করতে পারি। আমি বললাম যে ঠিক আছে স্যার আপনি ব্যাঙ্ক ডিটেইলস পাঠিয়ে দিন ইমেইলের মাধ্যমে আমি পেমেন্ট করে দিচ্ছি।
ই-মেইল আর ব্যাঙ্ক ডিটেইলসের কথা কল করা লোকটির ঠিক পছন্দ হয়নি। তিনি চান যে সেই সময়ই তার নাম্বারে পেটিএমের মাধ্যমে টাকা পাঠিয়ে দিই যেন। এইজন্য তিনি কল কাট করে দিলেন। আসলে এই ঘটনাটিকে শেয়ার করার মূল উদ্দেশ্য হলো যে নিজের পাঠকদের এরকম ফ্রড কল সম্পর্কে অবগত করা। অপরিচিত লোকেদের ফোন করে তাদের ফ্রি গিফট আর উপহার দেওয়া এখন সবচেয়ে সহজ স্ক্যাম হয়ে গেছে। কিছু লোক বিশেষত বয়স্ক মানুষদের এই রকমের কথার জালে ফাসিয়ে নেয় আর তারা লোভের চক্করে ক্ষতির শিকার হয়ে যায়। উচিত হলো যে এই রকমের ছোট বড়ো স্ক্যাম থেকে বাঁচা আর নিজের আত্মীয় স্বজনদেরও বাঁচানো।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
