
জাপানে Sharp তাদের নতুন Sharp Aquos Sense11 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 240Hz রিফ্রেশ রেট সাপোর্টেড LTPO Pro IGZO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর, 50.3MP দুটি রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব কোম্পানির ফোনটি 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Sharp Aquos Sense11 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Sharp Aquos Sense11 ফোনের স্পেসিফিকেশন
Sharp Aquos Sense11 স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চির ফুল HD+ LTPO Pro IGZO OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 240Hz রিফ্রেশ রেট, 3,000nits পীক ব্রাইটনেস এবং 1,500nits HBM ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। Sharp Aquos Sense11 ফোনটি Android 17 সহ কাজ করতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
Sharp Aquos Sense11 ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে OIS সাপোর্টেড 1/1.55 ইঞ্চির 50.3MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া এতে 1/2.55 ইঞ্চির 50.3MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Sharp Aquos Sense11 ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 36W চার্জিং ফিচার সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6E, Bluetooth 5.4 এবং USB 3.2 Gen 1 পোর্ট যোগ করা হয়েছে। ফোনটির থিকনেস 7.6mm এবং ওজন 157 গ্ৰাম রাখা হয়েছে।
Sharp Aquos Sense11 ফোনের দাম
জাপানে Sharp Aquos Sense11 স্মার্টফোনের 8GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 94,600 জাপানি ইয়েন অর্থাৎ প্রায় 55,000 টাকা রাখা হয়েছে। যেসব জাপানি ইউজাররা 240Hz ডিসপ্লে, OIS ক্যামেরা, IP69 রেটিং এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Sharp Aquos Sense11 স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে।