এই সপ্তাহের শুরুতেই Lava তাদের সস্তা Lava Bold N2 Pro 5G স্মার্টফোনটি ভারতে 7,999 টাকা দামে লঞ্চ করেছে। আজ কোম্পানির পক্ষ থেকে এর চেয়েও কম দামে Lava Bold N2 Lite ফোনটি ভারতের বাজারে পেশ করা হয়েছে। অফার সহ নতুন লাভা Lava Bold N2 Pro 5G ফোনটি মাত্র 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। নিচে এই লো-বাজেট স্মার্টফোনের সম্পূর্ণ অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Bold N2 Lite ফোনটি 7,399 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 10 এপ্রিল অর্থাৎ আজ থেকে স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। প্রাথমিক সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে সস্তা 4G Smartphone স্মার্টফোনে দুর্দান্ত স্কিম চালু করা হয়েছে। ইউজাররা কোনো ক্রেডিট কার্ডের ব্যাবহার না করেই 400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। আজ থেকেই ইউজাররা এই কুপন ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিসকাউন্টের পর স্মার্টফোনটি মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে।
এর পাশাপাশি এক সঙ্গে দুটি স্মার্টফোন কেনা হলে 500 টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ প্রতিটি ফোনে 250 টাকা অতিরিক্ত ছাড় উপভোগ করা যাবে। কুপন ডিসকাউন্ট এবং অ্যাডিশনাল ডিসকাউন্ট সহ একটি ফোনের দাম পড়বে 400+250 টাকা। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 6,749 টাকা। অর্থাৎ মাত্র 13,498 টাকা খরচ করে দুটি স্মার্টফোন কেনা যাবে। এই ফোনটি Nilgiri Blue এবং Kolar Gold কালার অপশনে সেল করা হবে।
প্রসেসিঙের জন্য Lava Bold N2 Lite 4G ফোনে UniSoc 9863A চিপসেট রয়েছে। এই এন্ট্রি লেভেল অক্টাকোর প্রসেসর 1.6GHz ক্লক স্পীডে কাজ করে। এই ফোনটি Android 15 Go অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো ওএসের দৌলতে এই ফোনটি কম RAM ও অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ কাজ করে। এই অপারেটিং সিস্টেম ফোনের ব্যাটারি ও ইন্টারনেট কম খরচ করে।
Lava Bold N2 Lite 4G ফোনে 3GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও Expandable RAM টেকনোলোজির মাধ্যমে এই ফোনে মোট 6GB RAM (3GB+3GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ড ব্যাবহার করে 512GB পর্যন্ত বাড়ানো যায়।
Lava Bold N2 Lite 4G ফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ ঞ্চ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের আসপেক্ট রেশিও 20:9 এবং এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে 2.5D গ্লাস লেয়ার যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.96 × 76.1 × 8.8mm এবং ওজন 192 গ্রাম।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 Lite 4G ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 10W চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 4.2 এবং OTG ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। জানিয়ে রাখি লাভা এর ফোনটিতে Free Home Service উপভোগ করা যাবে। অর্থাৎ ফোনে কোনো সমস্যা হলে কোম্পানির কর্মচারী বাড়ি এসে ফোন সারিয়ে দেবে।
