Home খবর আজ থেকে অকেজো হয়ে যাবে এই কোম্পানির Smartphones, আপনার কাছেও কি আছে এই ফোন?

আজ থেকে অকেজো হয়ে যাবে এই কোম্পানির Smartphones, আপনার কাছেও কি আছে এই ফোন?

আপনি যদি একজন BlackBerry ইউজার হয়ে থাকেন তবে আপনার ফোনটিকে Goodbye বলার সময় এসে গেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আজ থেকে তাদের বেশ কয়েকটি ফোন অফিসিয়ালি কাজ করা বন্ধ করে দেবে। ব্ল‍্যাকবেরীওএস ডিভাইসের জন্য আজ থেকে কোম্পানির পক্ষ থেকে সাপোর্ট সার্ভিস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে এখন থেকে এই ফোনগুলি শুধুমাত্র খেলনায় পরিণত হবে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আজ অর্থাৎ 4 জানুয়ারি থেকে ব্ল‍্যাকবেরী 7.1 ওএস এবং আগের ব্ল‍্যাকবেরী 10 সফটওয়্যারে চলা ফোনগুলিকে কোনো পরিষেবা দেওয়া হবে না। এককথায় বলতে গেলে এরপর থেকে সামান্য ভয়েস কল ও এস‌এম‌এসের মত সার্ভিস‌ও পাওয়া যাবে না।

আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে নতুন Electric Scooter, লঞ্চের আগেই দেখে নিন স্টাইলিশ লুক

জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র OnwardMobility এর কাছেই ব্ল্যাকবেরি ডিভাইস তৈরি করার লাইসেন্স আছে। এই কোম্পানি বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি Foxconn এর সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করে। প্রসঙ্গত Foxconn এর নাম মার্কেটে কম বেশি সবাই জানে কারন এই কোম্পানি অ্যাপেলের মত স্বনামধন্য কোম্পানির ডিভাইস প্রস্তুত করে।

Android ফোনে কাজ করবে BlackBerry

জানিয়ে রাখি কোম্পানি শুধুমাত্র তাদের ব্ল‍্যাকবেরী ওএস বন্ধ করবে, এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান ফোনগুলি চালু থাকবে। ততদিন পর্যন্ত ব্ল‍্যাকবেরী অ্যান্ড্রয়েড ডিভাইস ইনফ্রাস্ট্রাকচার কোনোরকম প্রভাবিত হবে না যতদিন না ব্ল‍্যাকবেরী হোস্টেড ইমেইল আইডিতে পাঠানো রিডাইরেক্ট ইমেইল না রিসিভ করছেন, অথবা একটি এনহ‍্যান্সড সিমযুক্ত লাইসেন্স (ESBL) অথবা আইডিযুক্ত লাইসেন্স (IBL) অ্যাসাইন না করা হচ্ছে।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! Snapdragon 888 প্রসেসর, 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 4,5000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Samsung Galaxy S21 FE

2020 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি ব্লগে ব্ল‍্যাকবেরীর সিইও জন চেন জানিয়েছিলেন কোম্পানি একটি সফটওয়্যার কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। ব্লগে বলা হয়েছিল কোম্পানির এই পরিষেবা বন্ধের ফলে ব্ল‍্যাকবেরী লিঙ্ক, ব্ল‍্যাকবেরী ডেক্সটপ ম‍্যানেজার, ব্ল‍্যাকবেরী ব্লেন্ড, ব্ল‍্যাকবেরী প্রোটেক্ট, ব্ল‍্যাকবেরী হোস্টেড ইমেইল ছাড়াও অন‍্যান‍্য সার্ভিসগুলি প্রভাবিত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন