Home খবর 16GB RAM সহ লঞ্চ হল Sony Xperia 1 VIII স্মার্টফোন, রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ তিনটি 48MP ক্যামেরা

16GB RAM সহ লঞ্চ হল Sony Xperia 1 VIII স্মার্টফোন, রয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ তিনটি 48MP ক্যামেরা

Sony এর স্মার্টফোন তাদের প্রিমিয়াম কোয়ালিটির জন্য উল্লেখযোগ্য। দীর্ঘ দিন ধরে ধীরেসুস্থে কাজ করার পর এই কোম্পানি একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে Sony Xperia 1 VIII নামে এই ফোনটি পেশ করা হয়েছে এবং এতে 16GB RAM Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Sony Xperia 1 VIII 5G স্মার্টফোনটি LPDDR5X RAM সহ লঞ্চ করা হয়েছে, ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টি টাস্কিং উপভোগ করা যাবে। Sony Xperia 1 VIII ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে, যা সত্যিই একটি অদ্ভূত বিষয়। যেখানে Android 17 বিটা ভার্সন অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ফোনটির অপারেটিং সিস্টেম দেখে অবাক হতে হয়। Sony তাদের নতুন ফোনটিতে 4 জেনারেশন ওএস আপগ্রেড ও 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Sony Xperia 1 VIII স্মার্টফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। এই সোনি স্মার্টফোনের স্ক্রিনে কোন ধরনের নচ বা পাঞ্চ-হোল দেওয়া হয়নি। এই ফোনের ডিসপ্লে সম্পূর্ণ ফ্ল্যাট এবং এর ওপর এবং নিচের অংশে হালকা বেজল দেওয়া হয়েছে। এর ওপরের বেজলে সেলফি ক্যামেরা ফিট করা হয়েছে। এই স্মার্টফোনের স্ক্রিনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য সোনি স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.9 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 40 মেগাপিক্সেল 3x telephoto লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Sony Xperia 1 VIII ফোনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Sony Xperia 1 VIII স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ডের যুগে দাঁড়িয়ে এই ব্যাটারি ছোট মনে হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 30W ওয়্যারর্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনে 360 Spatial Sound এবং 360 Reality Audio ফিচার দেওয়া হয়েছে, এর ফলে সুন্দর মিউজিক এক্সপিরিয়েন্স করা যাবে। একইসঙ্গে ফোনে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।

Sony Xperia 1 VIII স্মার্টফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Sony Xperia 1 VIII স্মার্টফোনে IP68 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য সোনি ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 ও NFC মতো ফিচার রয়েছে।

Sony Xperia 1 VIII ফোনের দাম €1499 ইউরো রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,68,000 টাকার কাছাকাছি। এটি ফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম, এর সঙ্গে Sony WH-1000XM6 headphone ও দেওয়া হচ্ছে। এছাড়া 1TB স্টোরেজ এবং গোল্ড কালার অপশনে সোনি স্মার্টফোনের লিমিটেড এডিশন ও লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম €1999 অর্থাৎ প্রায় 2,24,400 টাকার কাছাকাছি।