Infinix Hot 60 5G+ - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 11 Jul 2025 08:34:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 10,499 টাকা দামে লঞ্চ হল 5,200mAh ব্যাটারি এবং 6GB RAM সহ Infinix Hot 60 5G Plus স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 11 Jul 2025 10:25:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65904 ভারতে লঞ্চ হল Infinix HOT 60 5G+

The post 10,499 টাকা দামে লঞ্চ হল 5,200mAh ব্যাটারি এবং 6GB RAM সহ Infinix Hot 60 5G Plus স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>

আজ ভারতের বাজারে ইনফিনিক্স তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনে শক্তিশালী 5,200mAh ব্যাটারি এবং 12GB RAM (6GB+6GB) সহ AI ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 60 5G Plus স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

5G+ কি?

আজকের দিনে দাঁড়িয়ে 5G সম্পর্কে সবাই জানেন। তবে যারা প্রথম “5G+” কথাটি শুনলেন তাদের জানিয়ে রাখি, এটি 5G টেকনোলজির আরও উন্নত বা অ্যাডভান্স ভার্সন। 5G Plus মূলত হাই-ব্যান্ড বা মিড-ব্যান্ড স্পেকট্রাম ব্যাবহার করে এবং এর দৌলতে ঘন জনবসতিপূর্ণ এলাকাতেও ভালো 5G নেটওয়ার্ক এবং ফাস্ট 5G ইন্টারনেট স্পীড পাওয়া যায়। 5G- এর মাধ্যমে ডেটা ফাস্ট লোড হয় এবং কম লেটেন্সির সম্মুখীন হতে হয়।

Infinix HOT 60 5G+ এর দাম

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 17 জুলাই থেকে ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি Shadow Blue, Tundra Green এবং Sleek Black মতো কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে স্মার্টফোনটির সঙ্গে 2,999 টাকা দামের সম্পূর্ণ বিনামূল্যে XE23 ইয়ারবাড এবং 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

Infinix HOT 60 5G+ এর স্পেসিফিকেশন

  • 6.7″ HD+ 120Hz Display
  • MediaTek Dimensity 7020
  • 6GB RAM + 128GB Storage
  • 6GB Expandable RAM
  • 50MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 18W 5,200mAh Battery

ডিসপ্লে

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ডায়নেমিক ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে।

স্টোরেজ

ভারতের বাজারে Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR5X RAM ফিচার রয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি রিং ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, এটি পোট্রেট লেন্স সহ কাজ করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix HOT 60 5G+ স্মার্টফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের অরিজিনাল চার্জার দেওয়া হবে।

Infinix HOT 60 5G+ এর ফিচার

  • স্মার্টফোনটিতে হেভি গেমিঙের জন্য HyperEngine 5.0 গেমিং ফিচার দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনের রিং ফ্ল্যাশে 10+ Modes সাপোর্ট করে।
  • এই স্মার্টফোনে ByPass Charging টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ফোনটি গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।
  • এটি Infinix AI Phone স্মার্টফোন, এতে বেশ কিছু অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে।
  • এই স্মার্টফোনটিতে One Tap AI বাটন রয়েছে, এর সাহায্যে 30 এর চেয়ে বেশি অ্যাপ কুইক অ্যাক্সেস করা যাবে।
  • এতে কোম্পানির নিজেস্ব Folax ভয়েস অ্যাসিস্টেন্স এবং Circle To Search এর মতো ফিচার যোগ করা হয়েছে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 5 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

The post 10,499 টাকা দামে লঞ্চ হল 5,200mAh ব্যাটারি এবং 6GB RAM সহ Infinix Hot 60 5G Plus স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
11 জুলাই লঞ্চ হতে চলেছে Infinix HOT 60 5G+ স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-india-launch-date-11-july-confirmed-flipkart-microsite-live-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-india-launch-date-11-july-confirmed-flipkart-microsite-live-know-more-in-bengali/#respond Sat, 05 Jul 2025 05:41:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65641 লাইভ হল Infinix HOT 60 5G+ স্মার্টফোনের মাইক্রোসাইট

The post 11 জুলাই লঞ্চ হতে চলেছে Infinix HOT 60 5G+ স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট first appeared on 91Mobiles Bengali.

]]>

ভারতীয় ইউজারদের জন্য Infinix তাদের HOT 60 সিরিজের অধীনে নতুন Infinix HOT 60 5G+ ফোন লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে অনলাইন শপিং সাইটে মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট, ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix HOT 60 5G+ ফোনের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Infinix HOT 60 5G+ এর ভারতীয় লঞ্চ ডিটেইলস

  • 11 জুলাই ভারতে Infinix HOT 60 5G+ ফোনটির অফিসিয়ালি লঞ্চ করা হবে।
  • Flipkart এর মাধ্যমে আসন্ন ফোনের মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের বেশ কিছু ফিচার এবং লুক দেখা গেছে।
  • ফোনটি অসাধারণ ডুয়েল টোন ফিনিশ, 7.8mm স্লিম বডি এবং তিনটি স্টাইলিশ Shadow Blue, Tundra Green এবং Sleek Black কালার অপশন প্রকাশ্যে এসেছে।
  • এই ফোনটি মিড বাজেট রেঞ্জে ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Infinix HOT 60 5G+ এর স্পেসিফিকেশন

প্রসেসর এবং পারফরমেন্স

Infinix HOT 60 5G Plus ফোনটি MediaTek Dimensity 7020 5G চিপসেট সহ লঞ্চ করা হবে। এর AnTuTu স্কোর 500,000 থেকে বেশি পেয়েছে। এই প্রসেসরে অসাধারণ পারফরমেন্সের সঙ্গে সঙ্গে 5G নেটওয়ার্ক সহ হাই স্পীড কানেক্টিভিটি পাওয়া যায়।

গেমিং ফিচার

যারা গেমিং পছন্দ করেন, এই Infinix HOT 60 5G+ ফোনটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে 90FPS গেমিং সাপোর্ট করে, ফলে ল্যাগ ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে ফোনটিতে HyperEngine 5.0 Lite Gaming Technology এবং XBoost AI Game Mode দেওয়া হবে। অর্থাৎ গেমিং চলাকালীন গ্রাফিক্স, নেটওয়ার্ক এবং ব্যাটারির দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

RAM এবং স্টোরেজ

এই ফোনটিতে মাল্টিটাস্কিং এবং হেভি অ্যাপ ব্যাবহারের জন্য 12GB পর্যন্ত LPDDR5X RAM দেওয়া হবে।

AI ফিচার এবং অন্যান্য

Infinix HOT 60 5G+ ফোনটিতে বেশ কিছু স্মার্ট AI ফিচার থাকবে, এতে কল ম্যানেজমেন্ট সহজ করার জন্য AI Call Assistant, ভয়েস কমান্ডের জন্য Folax (AI Voice Assistant), টাইপিং ও ম্যাসেজিঙের জন্য AI Writing Assistant এবং স্ক্রিনে যেকোনো জিনিস সার্কেল করে সার্চ করার জন্য Circle to Search ফিচার দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে One-Tap AI Button থাকবে, এটি ভলিউম এবং পাওয়ার বাটনের নিচে দেওয়া হয়েছে। এই বাটনের মাধ্যমে সরাসরি AI ফাংশন অ্যাক্সেস করা যাবে।

The post 11 জুলাই লঞ্চ হতে চলেছে Infinix HOT 60 5G+ স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রোসাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/infinix-hot-60-5g-plus-india-launch-date-11-july-confirmed-flipkart-microsite-live-know-more-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Infinix Hot 60 5G+ ফোনের ডিজাইন, পাওয়া যাবে ডেডিকেটেড AI বাটন https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2-infinix/ https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2-infinix/#respond Fri, 04 Jul 2025 05:34:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65589 শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Hot 60 5G+

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Infinix Hot 60 5G+ ফোনের ডিজাইন, পাওয়া যাবে ডেডিকেটেড AI বাটন first appeared on 91Mobiles Bengali.

]]>

খুব তাড়াতাড়ি Infinix তাদের Hot 60 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজের অধীনে Infinix Hot 60 5G+ এবং Infinix Hot 60 Pro+ ফোনদুটি রয়েছে। সম্প্রতি Hot 60 Pro+ ফোনের একটি লিক হ্যান্ড অন ভিডিও প্রকাশ্যে এসেছিল। এবার আমরা টিপস্টার যোগেশ ব্রারের মাধ্যমে Infinix Hot 60 5G+ ফোনের এক্সক্লুসিভ ইমেজ পেয়েছি। এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। এই ফোনটিতে OnePlus 13s ফোনের মতো ডেডিকেটেড AI বাটন থাকবে বলে আশা করা হচ্ছে। এই বাটন একইভাবে কাজ করতে পারে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায়নি।

টিপস্টারের মাধ্যমে পাওয়া ইমেজ অনুযায়ী Infinix Hot 60 5G+ ফোনটির ক্যামেরা মডিউল আগের মডেলের মতো রয়েছে। এই ক্যামেরা সেটআপে ভার্টিক্যাল অ্যালাইন ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর দেওয়া হয়েছে। Infinix Hot 50 5G ফোনের মতো আপকামিং মডেলের ব্যাক প্যানেলে একটি পাতলা ক্যামেরা স্ট্রিপ রয়েছে। ইমেজের মাধ্যমে ফোনটি স্লিম এবং অত্যন্ত পাতলা ডিজাইনে দেখা গেছে। লিক হওয়া রেন্ডারের মাধ্যমে Infinix Hot 60 5G+ ফোনটি রয়াল ব্লু কালার অপশন সহ ক্যামেরার চারদিকে রেড বর্ডার এবং সাইডে ডেডিকেটেড বাটন রয়েছে। Infinix ফোনটি আরও একটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

নতুন রেড কালারের সাইড বাটনটি Infinix Hot 60 5G+ ফোনটিতে ডেডিকেটেড AI বাটন হিসাবে ব্যাবহার করা হবে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে এটি OnePlus 13s ফোনের মতো AI Plus Key হিসাবে কাজ করতে পারে। এটি একটি কাস্টমাইজেবল বাটন হতে পারে, যা DND (Do Not Disturb), টর্চ, স্ক্রিনশর্ট বা AI-পাওয়ারড Mind Space এ স্ক্রিন কন্টেন্ট সেভ করার জন্য সেট করা হতে পারে। এই সাইড বাটন Infinix Hot 60 5G+ ফোনটির বিশেষ আকর্ষণ হতে পারে এবং কাস্টমাইজেবল ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

শীঘ্রই ভারতে Infinix Hot 60 5G+ ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। এখানে “5G+” অর্থাৎ ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। আগের সিরিজে Infinix Note 50s 5G+ এবং Note 50x 5G+ ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। তাই খুব তাড়াতাড়ি Hot 60 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Infinix Hot 60 5G+ ফোনের ডিজাইন, পাওয়া যাবে ডেডিকেটেড AI বাটন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2-infinix/feed/ 0