10,499 টাকা দামে লঞ্চ হল 5,200mAh ব্যাটারি এবং 6GB RAM সহ Infinix Hot 60 5G Plus স্মার্টফোন

আজ ভারতের বাজারে ইনফিনিক্স তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনে শক্তিশালী 5,200mAh ব্যাটারি এবং 12GB RAM (6GB+6GB) সহ AI ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Hot 60 5G Plus স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

5G+ কি?

আজকের দিনে দাঁড়িয়ে 5G সম্পর্কে সবাই জানেন। তবে যারা প্রথম “5G+” কথাটি শুনলেন তাদের জানিয়ে রাখি, এটি 5G টেকনোলজির আরও উন্নত বা অ্যাডভান্স ভার্সন। 5G Plus মূলত হাই-ব্যান্ড বা মিড-ব্যান্ড স্পেকট্রাম ব্যাবহার করে এবং এর দৌলতে ঘন জনবসতিপূর্ণ এলাকাতেও ভালো 5G নেটওয়ার্ক এবং ফাস্ট 5G ইন্টারনেট স্পীড পাওয়া যায়। 5G- এর মাধ্যমে ডেটা ফাস্ট লোড হয় এবং কম লেটেন্সির সম্মুখীন হতে হয়।

Infinix HOT 60 5G+ এর দাম

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 17 জুলাই থেকে ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনটি Shadow Blue, Tundra Green এবং Sleek Black মতো কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে স্মার্টফোনটির সঙ্গে 2,999 টাকা দামের সম্পূর্ণ বিনামূল্যে XE23 ইয়ারবাড এবং 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

Infinix HOT 60 5G+ এর স্পেসিফিকেশন

  • 6.7″ HD+ 120Hz Display
  • MediaTek Dimensity 7020
  • 6GB RAM + 128GB Storage
  • 6GB Expandable RAM
  • 50MP Rear Camera
  • 8MP Selfie Camera
  • 18W 5,200mAh Battery

ডিসপ্লে

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ডায়নেমিক ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে।

স্টোরেজ

ভারতের বাজারে Infinix HOT 60 5G+ স্মার্টফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR5X RAM ফিচার রয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 6GB ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি রিং ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, এটি পোট্রেট লেন্স সহ কাজ করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix HOT 60 5G+ স্মার্টফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনের অরিজিনাল চার্জার দেওয়া হবে।

Infinix HOT 60 5G+ এর ফিচার

  • স্মার্টফোনটিতে হেভি গেমিঙের জন্য HyperEngine 5.0 গেমিং ফিচার দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনের রিং ফ্ল্যাশে 10+ Modes সাপোর্ট করে।
  • এই স্মার্টফোনে ByPass Charging টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ফোনটি গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি চার্জার থেকে পাওয়ার নেয়।
  • এটি Infinix AI Phone স্মার্টফোন, এতে বেশ কিছু অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে।
  • এই স্মার্টফোনটিতে One Tap AI বাটন রয়েছে, এর সাহায্যে 30 এর চেয়ে বেশি অ্যাপ কুইক অ্যাক্সেস করা যাবে।
  • এতে কোম্পানির নিজেস্ব Folax ভয়েস অ্যাসিস্টেন্স এবং Circle To Search এর মতো ফিচার যোগ করা হয়েছে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 5 বছরের ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here