Nokia C20 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 15 Jun 2021 07:27:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লো বাজেটে নোকিয়া নিয়ে এল নতুন 3GB RAM সহ সস্তা স্মার্টফোন Nokia C20 Plus https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-price-specifications/ https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-price-specifications/#respond Fri, 11 Jun 2021 05:24:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16362 লঞ্চ হল Nokia C20 Plus

The post লো বাজেটে নোকিয়া নিয়ে এল নতুন 3GB RAM সহ সস্তা স্মার্টফোন Nokia C20 Plus first appeared on 91Mobiles Bengali.

]]>
অনেক সমালোচনার পর অবশেষে নোকিয়া তাদের ‘সি’ সিরিজে নতুন Nokia C20 Plus ফোনটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই নতুন লো বাজেটের Nokia C20 Plus ফোনটি একটি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন এবং আপাতত ফোনটি চীনের মার্কেটে পেশ করা হয়েছে। চীনের বাইরে ভারত বা বিশ্বের অন্য কোনো মার্কেটে ফোনটির লঞ্চ সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে শাওমি ও রিয়েলমির লো বাজেট ফোনগুলিকে টেক্কা দেওয়ার জন্য দেশে Nokia C20 Plus লঞ্চ করা হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক Nokia C20 Plus সম্পর্কে সবকিছু।

Nokia C20 Plus এর ডিজাইন

কোম্পানি তাদের লেটেস্ট লো বাজেট ক‍্যাটাগরির Nokia C20 Plus ফোনটি ‘ভি’ শেপের নচের সঙ্গে লঞ্চ করেছে। ফোনটির ডিসপ্লের ডান ও বাম উভয় দিকে সরু বেজল রয়েছে। তবে নিচের দিকে চ‌ওড়া চিন পার্টের মধ্যে নোকিয়ার ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। Nokia C20 Plus এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে সার্কুলার ক‍্যামেরা মডিউল অবস্থিত। এই ক‍্যামেরা মডিউলের মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর এবং মডিউলের বাইরে বাঁদিকে এল‌ইডি ফ্ল‍্যাশ রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে নোকিয়ার ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনের নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও চার্জিং পয়েন্ট রয়েছে।

Nokia C20 Plus এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Nokia C20 Plus ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ভি-নচ এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে Unisoc SC9863A চিপসেট দেওয়া হয়েছে এবং উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে IMG8322 GPU যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনে 3 জিবি র‍্যাম ও 32 জিবি eMMC 5.1 স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Nokia C20 Plus ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

অ্যান্ড্রয়েড 11 গো এডিশনের সঙ্গে লঞ্চ করা Nokia C20 Plus ফোনটি একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যার মধ্যে দুটি ন‍্যানো সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড এক‌ই সঙ্গে ব‍্যবহার করা যায়। এছাড়া এই ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। Nokia C20 Plus এর ডায়মেনশন 165.4 × 75.85 × 9.5 এম‌এম ও ওজন 204.7 গ্ৰাম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 4জি ভোএলটিই, ওয়াইফাই 802.11 ভি / জি / এন, ব্লুটুথ 4.2, জিপিএস, গ্লোনাস এবং মাইক্রো ইউএসবি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,950 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে।

Nokia C20 Plus এর দাম

কোম্পানি তাদের Nokia C20 Plus ফোনটি ব্লু ও গ্ৰাফাইট ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। চীনে এই ফোনটি 699 ইউয়ান (প্রায় 7,990 টাকা) দামে পেশ করা হয়েছে। ইতিমধ্যে ফোনটির প্রি অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 16 জুন থেকে চীনে এটি সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো বাজেটে নোকিয়া নিয়ে এল নতুন 3GB RAM সহ সস্তা স্মার্টফোন Nokia C20 Plus first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-price-specifications/feed/ 0
লো-বাজেটের Nokia C20 Plus 11 জুন লঞ্চ হবে, Redmi- Realme এর সাথে হবে কড়া প্রতিযোগিতা https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-on-june-11th-in-china/ https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-on-june-11th-in-china/#respond Thu, 03 Jun 2021 13:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16287 Nokia সম্বন্ধে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কোম্পানি জলদিই নিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। এই নতুন ফোনটিকে নোকিয়া C-সিরিজের মধ্যে Nokia C20 Plus নামে পেশ করবে। আবার অফিসিয়ালি কোম্পানি এই ডিভাইসের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। HMD Global ঘোষণা করে দিয়েছে যে C20 Plus স্মার্টফোন‌কে এই মাসের 11জুন লঞ্চ করা হবে। লঞ্চ ডেটের […]

The post লো-বাজেটের Nokia C20 Plus 11 জুন লঞ্চ হবে, Redmi- Realme এর সাথে হবে কড়া প্রতিযোগিতা first appeared on 91Mobiles Bengali.

]]>
Nokia সম্বন্ধে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কোম্পানি জলদিই নিজের নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি করছে। এই নতুন ফোনটিকে নোকিয়া C-সিরিজের মধ্যে Nokia C20 Plus নামে পেশ করবে। আবার অফিসিয়ালি কোম্পানি এই ডিভাইসের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। HMD Global ঘোষণা করে দিয়েছে যে C20 Plus স্মার্টফোন‌কে এই মাসের 11জুন লঞ্চ করা হবে। লঞ্চ ডেটের তথ্য জানার জন্য IT Home এ একটি পোস্টার শেয়ার করা হয়েছে। এই পোস্টারে আপকামিং নোকিয়া ডিভাইসের ডিজাইন এক ঝলক দেখাও গেছে।

Nokia C20 Plus এর লঞ্চ

লঞ্চ পোস্টারে ডেট ছাড়া নোকিয়া সি20 প্লাসের রিয়ার লুক‌ও সামনে এসেছে। পোস্টার অনুযায়ী ফোনে একটি বড়ো সার্কুলার ক‍্যামেরা মডিউল থাকবে। এছাড়া এতে ডুয়াল ক‍্যামেরা সেন্সরের সাথে বাইরের দিকে এল‌ইডি ফ্ল‍্যাশ লাইট থাকবে। আপাতত ক‍্যামেরা সেন্সরের তথ্য সামনে আসেনি।

Nokia C20 Plus এর স্পেসিফিকেশন্স

HMD Global এর নতুন C- সিরিজের স্মার্টফোন Nokia C20 Plus কয়েকদিনের মধ্যেই গীকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গিয়েছিল। গীকবেঞ্চ লিস্টিং থেকে আগামী ডিভাইসের কিছু বিশেষ স্পেসিফিকেশন্স জানা গিয়েছিল। কোম্পানির এই ফোনটি অক্টাকোর ইউনিক প্রসেসরের সাথে আসবে যার কোডনেম সিরিয়াস। ডিভাইসে 3GB র‍্যাম থাকবে। এছাড়া এটি অ্যান্ড্রয়েড 11 আউট অফ দি বক্স কাজ করবে। গীকবেঞ্চ লিস্টিং থেকে ডিভাইসের সিঙ্গেল কোর আর মাল্টিকোর টেস্ট স্কোর জানা গেছে। এই দুটি টেস্টে 126 আর 476 স্কোর পেয়েছে।

এছাড়া Nokiabar এর গত কয়েকদিনের মধ্যে সামনে আসা একটি রিপোর্ট অনুযায়ী ডিভাইসের পিছনের দিকে ডুয়াল ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এল‌ইডি ফ্ল‍্যাশ সার্কুলার ক‍্যামেরা মডিউলের বাইরে থাকবে। এতে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী থাকবে। HMD Global এই সিরিজের মধ্যে C30 নামের আরো একটি স্মার্টফোন‌ও লঞ্চ করবে। ডিভাইসে ডুয়াল ক‍্যামেরা সেট‌আপ আর 6,000 এম‌এএইচ এর ব‍্যাটারী থাকবে। এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার‌ও থাকবে।

মনে করিয়ে দিই যে কোম্পানি নিজের সি-সিরিজের মধ্যে Nokia C10 আর Nokia C20 স্মার্টফোন‌কে কোম্পানি এভারেজ বাজেট স্পেসিফিকেশন্সের সাথে পেশ করেছিল। কিন্তু শোনা যাচ্ছে যে Nokia C20 Plus আর Nokia 30 স্মার্টফোন আপগ্রেড ডিজাইন আর স্পেসিফিকেশন্সের সাথে পেশ করা যেতে পারে। Nokia C20 Plus আর Nokia C30 স্মার্টফোন মাল্টিপল রিয়ার ক‍্যামেরা সেন্সরের সাথে পেশ করা হবে অথচ এর মধ্যে একটি বায়োমেট্রিক সেন্সরের সাথে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো-বাজেটের Nokia C20 Plus 11 জুন লঞ্চ হবে, Redmi- Realme এর সাথে হবে কড়া প্রতিযোগিতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/nokia-c20-plus-launch-on-june-11th-in-china/feed/ 0